Jahirul Hasan
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনেরাহর প্রার্থনা : কোনো বহুরূপীকে নিকটে আসতে দিয়ো না

এ সময়ের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সিনেমা দিয়ে অভিষেক হলেও বর্তমানে বেশি ব্যস্ত নাটকে। অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবনে ভ্রমণপ্রিয় মানুষ তিনি। দেশ-বিদেশের নানা জায়গা ঘুরে বেড়ান, ভালোলাগার মুহূর্ত শেয়ার করেন ফেসবুকে।

তবে বৃহস্পতিবার (২০ আগস্ট) দিলেন এক ভিন্নরকম পোস্ট। যেখানে আকাশের একটি ছবির সঙ্গে তিনি সৃষ্টিকর্তার কাছে মনের কিছু আকুতি তুলে ধরেছেন।

সুনেরাহ তার পোস্টে লিখেছেন, ‘হে মহান আল্লাহ, আমি জানি তুমি যা করো ভালোর জন্য করো। প্রতিবার শিখেছি। তবে এমন কাউকে আমার চোখের সামনেও এনো না, যে ধরে ধরে মানুষ ধ্বংস করে, হৃদয়ে পচন ধরায়, মানুষকে মানসিক মৃত্যু দেয়। তুমি বরং তাদেরকে জ্ঞান দাও, মানুষ কিভাবে হতে হয়। দেখানোর জন্য না, সত্যি মানুষ হয়ে বাঁচার জন্য।’

এরপর লিখেছেন, ‘তুমি মালিক, তুমি উত্তম জানো। তোমার হুকুম ছাড়া একটা পাতাও নড়তে পারে না। কোনও মানুষরূপী বহুরূপীকে আমাদের নিকটে আসতে দিয়ো না। আমাদের সবার মন, নিয়ত এবং কর্মের হিসাব তোমার কাছে খোলা। কাউকে আমাদের ভেতরটা নষ্ট করতে দিয়ো না আল্লাহ।’

পোস্টটি দেয়ার কিছুক্ষণ পর অবশ্য কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছেন সুনেরাহ। তবে এর আগেই কিছু মানুষ তার কথার সঙ্গে সহমত প্রকাশ করেছেন, তার চাওয়া পূরণ হওয়ার দোয়া করেছেন।

এই পোস্টের কিছুক্ষণ পর আরেকটি পোস্ট করেছেন সুনেরাহ। এবার নিজের ছবি। সমুদের ধারে, সন্ধ্যায় ধারণ করা একটি মুহূর্ত। লাল টপ পরে হাসিমুখে রয়েছেন অভিনেত্রী। ছবিটি তুলে দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। আর ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, ‘আমি দিতে পছন্দ করি; যে যা প্রাপ্য, আমি সবসময় তাকে সেটা দেই।’   

খায়রুল বাসারের ক্যামেরায় সুনেরাহ বিনতে কামাল
এদিকে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সুনেরাহ অভিনীত নতুন নাটক ‘তুমি দূরত্ব চেয়ো না’। মোহন আহমেদের এই নাটকে তার সঙ্গে অভিনয় করেছেন আরশ খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ‘ভালো দল’ উল্লেখ করে ব্যর্থতা স্বীকার করলেন কামিন

1

ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্

2

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে শাহেদ শরীফ খান

3

পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন

4

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

5

অটোরিকশার দাপটে অচল সড়ক,গুদের ওপর বিষফোরা হয়ে দাঁড়িয়েছে

6

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার

7

এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

8

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

9

ভেদরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী প

10

‘ফিফার পরবর্তী প্রধানকে অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে’

11

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

12

জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

13

ইলন মাস্কের নজর ভারতের গ্রামে

14

বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশও প্রত্যাখ্যান করল ফিফার প্রস্তাব

15

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন বি এম মোস্তারী টু

16

জলবায়ু প‌রিবর্ত‌নে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্র

17

নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩

18

ইরানের ‘পারমাণবিক ফাইল’ জাতিসংঘে পাঠালে জবাব দেওয়ার হুঁশিয়ার

19

১০০% শুল্ক আরোপের তালিকায় ভারতের নাম চান মার্কিন আইনপ্রণেতা

20