Jahirul Hasan
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকার বস্তিকে ‘নয়াদিল্লি’ বানিয়ে চীনাদের ভিডিও প্রচার, যা বলছে ভারত

বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিভিন্ন দরিদ্র এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী ‘নয়াদিল্লির’ দৃশ্য বলে প্রচার করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি দেশকে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টাকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘‘আমরা এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। যেকোনো দেশকে এভাবে বিকৃত করে দেখানোর চেষ্টা সত্যিই দুর্ভাগ্যজনক।’’

ঢাকাকে দিল্লি হিসেবে তুলে ধরার পেছনে বিদেশিদের যুক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘‘মিথ্যা তথ্য বা গল্প সাজানোর এই চেষ্টা মূলত যারা এসব করাচ্ছে এবং যারা ভিডিও ধারণ করছে, তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেয়।’’

এই ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে জয়সওয়াল বলেন, ‘‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব যেন এই খবরের ওপর ভিত্তি করে তারা ব্যবস্থা নেয়।’’

দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৫০ জন চীনা নাগরিক ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকার ভিডিও চিত্র ধারণ করে সেগুলোকে নয়াদিল্লি দাবি করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে লাইভ প্রচার করছেন।

প্রতিবেদনে বলা হয়, চীনা ভ্লগাররা ঢাকার টেকপাড়া ও উত্তরার মতো এলাকাগুলোকে ভারতের রাজধানী হিসেবে তুলে ধরছিলেন এবং সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রা নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করছিলেন।

একটি ঘটনার উদাহরণ দিয়ে বলা হয়, মিয়ানমিয়ান নামের এক চীনা নারী গত ১ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে লাইভ করার সময় জায়গাটিকে নয়াদিল্লি দাবি করেন এবং সেখানকার পরিবেশ নিয়ে কটু কথা বলেন।

ওই নারী বলছিলেন, এটি নয়াদিল্লি। এদের ঘরবাড়ি খুব নোংরা। টিনের চালের ভেতরে কোনো ফ্যানও নেই। এলাকাটি বেশ অনগ্রসর, নোংরা ও অস্বাস্থ্যকর, আর এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও খারাপ।

অন্য একটি ঘটনায় ওয়াং ওয়েই নামের আরেক ভ্লগার টেকপাড়ায় চা বিক্রেতাদের ভিডিও করার সময় স্থানীয়দের চা পান নিয়ে বাজে মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘দেখুন, এরা চা খাচ্ছে। আপনারা কি জানেন এটি কী চা? এটি গরুর মূত্রের চা। এরা গরুর মূত্র দিয়ে বানানো চা খায়।’’

প্রতিবেদনে বলা হয়, এই ভুয়া ভিডিওগুলো উইচ্যাট ও ডাউয়িনের মতো সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। অনুমতি ছাড়া মানুষের ঘরের ভেতর, রান্নাঘরে ও ব্যক্তিগত জায়গায় ঢুকে ভিডিও করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। স্থানীয় কিছু মানুষ দৈনিক ৭০০ থেকে ৮০০ টাকার বিনিময়ে এই চীনা নাগরিকদের এলাকা ঘুরে দেখতে সাহায্য করেন।

স্থানীয় পুলিশ উত্তরায় বিদেশি নাগরিকদের ভিডিও করার বিষয়টি নিশ্চিত করেছে এবং কেন এসব করা হচ্ছে তা খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

সূত্র: এএনআই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ই

1

শাড়ি-গাজরায় স্নিগ্ধ জয়া, ক্যাপশনে ‘পিরিতের বেদনা’

2

‘মেসির চেয়েও ভালো ফুটবল খেলছে ইয়ামাল’

3

কমলা শাড়িতে মোহনীয় পরীমনি

4

ভেদরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী প

5

নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : প

6

নীল জলরাশির প্রেমে পারশা

7

হামলার সাহস পাবে না কোনও শত্রু, এমন সক্ষমতা চায় ইরান

8

গুলিকাণ্ডের রেশ কাটেনি, বড় সিদ্ধান্ত টাইগার শ্রফের

9

মার্কিন সেনারা ১ হাজার কিমি পিছিয়ে গেছে, দাবি বিপ্লবী গার্ডে

10

ম্যানসিটি সমর্থকদের আবারও মাঠে ‘কলা’ নিয়ে আসতে বললেন কোচ

11

অবশেষে ভারত সফরে যাচ্ছেন শি জিনপিং

12

নাম থেকে বাবার পদবী ফেলেই দিলেন টম ক্রুজের মেয়ে

13

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে মেলবোর্নে

14

ভারতের কাছ থেকে কঠিন শিক্ষা, নিজের ভুল কি স্বীকার করবেন ট্রা

15

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

16

হরমুজে রেডিও সতর্কতা উপেক্ষা: দু’টি তেল ট্যাংকার আটকের দাবি

17

বিশ্বকাপের ফাইনালে পারল না বাংলাদেশ

18

বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার

19

জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা

20