Jahirul Hasan
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘মেসির চেয়েও ভালো ফুটবল খেলছে ইয়ামাল’

একসময় ১৭ বছর বয়সী মাইকেল ওয়েনকে দেখে ইংল্যান্ডের ফুটবল ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখেছিল মানুষ। একই বয়সে লিওনেল মেসির পায়ে ফুটবলের জাদুর আভাস পেয়েছিল বিশ্ব। কিন্তু সেই দুজনকেও যদি একই বয়সে পেছনে ফেলে কেউ এগিয়ে থাকেন, তাহলে সেই তুলনাটা যে কত বড়—তা বলার অপেক্ষা রাখে না। রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের সাবেক উইঙ্গার স্টিভ ম্যাকম্যানামানের চোখে সেই খেলোয়াড় লামিন ইয়ামাল।

মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার এই তরুণ তারকা নিজেকে বৈশ্বিক মঞ্চে প্রতিষ্ঠিত করেছেন। ম্যাকম্যানামানের মতে, এই বয়সে ইয়ামালের মানের ফুটবল মেসি কিংবা ওয়েনও খেলতে পারেননি।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক ইংলিশ ফুটবলার বলেছেন, 'আমার মনে হয়, সে এখনই একজন বৈশ্বিক তারকা। কোনো সন্দেহ ছাড়াই তা বলা যায়। তবে সে আরও উন্নত হবে। সে আসলেই অনেক বেশি অসাধারণ একজন খেলোয়াড়।'

তুলনাটা এরপর আরও বড় করেছেন ম্যাকম্যানামান। ১৬ বা ১৭ বছর বয়সী খেলোয়াড় হিসেবে ইয়ামালকেই নিজের দেখা সেরা তরুণ তারকা মনে করেন তিনি, '১৬ বা ১৭ বছর বয়সী খেলোয়াড় হিসেবে আমাদের দেখা সেরা তরুণ তারকা সে। আমি তাকে ১৭ বছরের মাইকেল ওয়েন কিংবা ১৭-১৮ বছরের মেসির সঙ্গে তুলনা করছি। আমার মতে, লামিন তাদের চেয়েও এগিয়ে।'

তবে প্রশংসার মাঝেও একটা সতর্কবার্তা দিয়েছেন ম্যাকম্যানামান। এত অল্প বয়সে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠার সঙ্গে বাড়ছে ম্যাচ খেলার চাপও। সেটিই ভবিষ্যতে ইয়ামালের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করেন তিনি, 'আশা করি, সে গুরুতর চোট থেকে দূরে থাকবে। গাবি ও পেদ্রির মতো তরুণরাও অতিরিক্ত খেলার কারণে বড় চোটে পড়েছিল। খুব ছোট বয়সে দলের মূল খেলোয়াড় হয়ে অতিরিক্ত ম্যাচ খেলা বেশ কঠিন।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডামুড্যায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুর মৃত্যু

1

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাম

2

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচিতে হামলার প্রতিবাদে শরীয়ত

3

বাংলাদেশকে ‘ভালো দল’ উল্লেখ করে ব্যর্থতা স্বীকার করলেন কামিন

4

শক্ত হয়ে ফিরবে অজিরা, দাবি সিমন্সের

5

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধা

6

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টরের সা

7

পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল : স্বরাষ্ট্রমন

8

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সংগঠন, দায়িত্ব পেলেন মেন্ডিস

9

থাইল্যান্ডে স্কুলে গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই সরকারি অফ

10

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

11

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্র

12

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এন

13

বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন

14

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি

15

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

16

ব্রাজিলের ‘বিদেশি হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানে চীনের সমর্থন

17

ভেদরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী প

18

ফিফা সভাপতির দিন কি শেষ, উয়েফা কি বিশ্বকাপ বয়কট করবে?

19

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্

20