Jahirul Hasan
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধের পর এখন স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বার্তাসংস্থা রয়টার্স শনিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, স্থল অবরোধ আরোপের জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একটি টাস্কফোর্স গঠন করতে যাচ্ছে। যারমাধ্যমে স্থলপথ ও কাস্পিয়ান সাগরের মাধ্যমে ইরানি বাহিনীর আধুনিক অস্ত্র ও নিষেধাজ্ঞা পাওয়া পণ্য সরবরাহ ঠেকানোর চেষ্টা বৃদ্ধি করা হবে।

আজ শনিবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এ টাস্কফোর্সের ঘোষণা দেবে মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টাল কমান্ড।

আর এই টাস্কফোর্সের নাম হবে ‘আয়রন গেট’। যা ফ্লোরিডার টাম্পাভিত্তিক হবে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অস্ত্র সরবরাহ ঠেকানোর পাশাপাশি দ্বৈত ব্যবহার এবং ইরান অর্থ আয় করে এমন পণ্যের ওপরও নজর দেওয়া হবে।

এদিকে সেন্ট্রাল কমান্ডের দাবি অনুযায়ী, তাদের নৌ-অবরোধ ইরানের ২৫ বিলিয়ন ডলার সমমূল্যের অপরিশোধিত তেল রপ্তানি ঠেকিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এরপর টানা ৪০ দিন হামলা ও পাল্টা হামলা চলে। পাকিস্তানের মধ্যস্থতায় গত জুনে ইরানি ও মার্কিনিদের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। তবে এটি বাস্তবিকভাবে কার্যকর হয়নি। যদিও এখন দুই দেশ হামলা থেকে বিরত আছে।

জুনের ওই যুদ্ধবিরতি হওয়ার পরই ইরানের নৌবন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। যা এখনো চলমান আছে।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় হুইপ অপুর বিশেষ অবদান

1

শেষ বিশ্বকাপে নতুন লক্ষ্য কী, জানালেন কোহলি

2

দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

3

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

4

আক্রমণ হলে ভৌগোলিক সীমানার বাইরেও মার্কিন সম্পদে আঘাত হানার

5

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

6

জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

7

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে ব

8

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

9

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ

10

স্বস্তির খবর পেল ভারত

11

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

12

কেন নিজের সন্তানদের আইপ্যাড দেননি স্টিভ জবস?

13

তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল : রিজভী

14

হাফপ্যান্ট পরে, পায়ের ওপর পা তুলে নেতানিয়াহুর সাথে বৈঠক করল

15

সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে আগ্রহী বাংলাদেশ-ইন্দো

16

ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের পরিণতি হবে ভয়াবহ ধ্বংসাত্মক

17

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা কবে কখন জেনে নিন

18

একদিনের জেদ থেকে ১৭ বছরের অভ্যাস, নিজের চুল নিজেই কাটেন বেরো

19

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

20