Jahirul Hasan
প্রকাশ : Nov 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চান- এমন খবরকে নাকচ করে দিয়ে তিনি বলেছেন, তার আসার কোনো সম্ভাবনাই নেই।

শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়ে কথা বলছিলেন তথ্য উপদেষ্টা।

জাহেদুর রহমান বলেন, ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে আসার আওয়াজ তুলছেন। উনি আসবেন না। কোনো সম্ভাবনাই নেই।’

তিনি জানান, এই প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনা ও তার দল যে তাণ্ডব চালিয়েছে জাদুঘরের মাধ্যমে এই স্মৃতিকে সজীব ও সতেজ রাখতে চান। বলেন, উনি না শুধু, উনার এই পার্টি এই বাংলাদেশে কী করে গেছে? কী পরিমাণ ডিজাস্টার চালিয়ে গেছে প্রদর্শনীর মাধ্যমে তা তুলে ধরা হবে।

উপদেষ্টা বলেন, জাদুঘরের মাধ্যমে আমরা ক্রমাগত এই স্মৃতিকে আমরা সজীব সতেজ রাখতে চাই। বাংলাদেশে এই পার্টি শেখ হাসিনা তো বটেই, এই পার্টিরও কবর হোক জনগণের মনের দিক থেকে। গায়ের জোরের কিছু না। জনগণ যাতে রিজেক্ট করে। সো আমরা এ ধরনের চেষ্টা চালিয়ে যাব।

জাহেদুর রহমান বলেন, প্রত্যেক শহীদের পরিবারের একই রকম কষ্ট আছে। একই রকম হাহাকার আছে। প্রত্যেক পরিবারে যে পরিবার সন্তান মারা গেছে সেটা তার একমাত্র সন্তান না। তার অন্য কোনো সন্তানের মধ্যকার একজন সন্তান মারা গেছে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, বল প্রয়োগের মাধ্যমে জোর করে ক্ষমতায় থেকে ১৮ বছর যাবত নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে বিনা ভোটে এবং কখনো রাতের বেলায়, মানে দিনের ভোট কেটে এভাবে তারা ক্ষমতায় ছিল। এর আউটকাম হচ্ছে জুলাই গণঅভ্যুথান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধ নিয়ে নতুন বার্তা ট্রাম্পের, শেষ হতে পারে যখন

1

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

2

পূজার গানে শতবর্ষী মন্দিরের গল্প

3

স্ত্রীকে নিয়ে টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী

4

উত্তেজনা পেরিয়ে বেরোবিতে সম্প্রীতির বার্তা, একসঙ্গে উপাচার্

5

বাকশালের একটি অংশ ১৫ আগস্ট ঘটিয়েছে: রিজভী

6

হরমুজ প্রণালিতে অস্থিরতার জেরে তেল-গ্যাস মজুতের পরিকল্পনায় এ

7

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বকেয়া ঋণ ৪০ লাখ কোটি ডলার ছাড়া

8

যুক্তরাষ্ট্রে এখন থেকে হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা হ

9

‘যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ’ বললেন অর্থমন্ত্রী

10

স্যান্ডপেপারগেট নিয়ে অনেকের জড়িত থাকার ‘ফিসফাস’ শুনেছিলেন নী

11

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নি

12

ছাত্র আন্দোলনের মুখে অমিত শাহ নতি স্বীকার করলেন

13

ইরানের যাত্রীবাহী উড়োজাহাজ জব্দ করল তুরস্ক

14

ইরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না, শিগগিরই কিছু হবে

15

ট্রাম্প প্রশাসনের তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

16

বান কি মুনের পর সিরিয়ায় জাতিসংঘের মহাসচিব

17

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়

18

ইরানের হয়ে সৌদি আরবের ওপর যেভাবে চাপ বাড়াচ্ছে হুথিরা

19

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্র

20