Jahirul Hasan
প্রকাশ : Nov 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি জনগণের সরকার: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছর যারা ক্ষমতায় ছিল তারা ব্যক্তিস্বার্থের জন্য কাজ করেছে। বড় বড় প্রকল্প দিয়ে দুর্নীতি করেছে। তারা জনগণের কথা ভাবেনি। বিএনপি সরকার জনগণের সরকার। তাই জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য খাল খনন ও পুনঃখননের কাজ হাতে নিয়েছি।

তিনি বলেন, আমরা ভবদহ পাড়ের মানুষের কথা চিন্তা করে পানি নিষ্কাশনের জন্য নানা ধরনের পরিকল্পনা নিয়েছি। আশা করছি, সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে এ অঞ্চলের ১০ থেকে ১২ লাখ মানুষের জীবনমানের উন্নয়ন হবে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার সময় যশোরের অভয়নগর উপজেলার ভবদাহ সুইচগেট এলাকার ভবদাহ মহাবিদ্যালয়ের মাঠে এসব কথা বলেন তিনি।

শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিগত সরকারের আমলে ১৭ বছর পার হয়ে গেছে কিন্তু যশোর অঞ্চলের জনগণের জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়নি। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে। ক্ষমতায় আসার আট মাসের মধ্যে জনগণের সেই প্রত্যাশা পূরণ করেছি। বিভিন্ন জেলায় খাল খনন ও পুনঃখনন করছি।

এ সময়ে উপস্থিত ছিলেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মন্ত্রীপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি।

আরও উপস্থিত ছিলেন- যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলে থুতু ব্যবহারের অনুমতি ফিরিয়ে আনার দাবি গিলের, আইসিসির না

1

পাঁচ বছর আগে ক্ষমতাগ্রহণ, যা বলছে আফগানিস্তানের বর্তমান সরকা

2

যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় দৈনিক এক শিশুর প্রাণহানি

3

আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা

4

হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বাংলাদেশের লিড

5

সামরিক সহায়তা দিলেও ইরান বা হুথিদের আক্রমণ করবে না তুরস্ক-পা

6

তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে

7

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প

8

দুই দেশের বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনা

9

নতুন বই, বিশ্বমানের ই-জার্নালের সাথে চালু হচ্ছে অটোমেশন

10

৭ নভেম্বর সব সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে উড়বে জাতীয় পতাকা

11

ক্রিকেটের বাইরে নতুন পথচলায় যুক্ত হলেন বাবর আজম

12

প্রতিটি পরিসংখ্যানের পেছনে রয়েছে মানুষ, যাদের জীবন ও জীবিকা

13

যুক্তরাষ্ট্রের ওরেগনে শিশুদের স্কুলে বন্দুক হামলা, হামলাকারী

14

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

15

ইসরায়েলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত আরব নেতা আহম

16

আরও একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

17

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন

18

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিন ব্লক শনাক্ত, রিং বসানোর প্র

19

হজ নিবন্ধন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে

20