Jahirul Hasan
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্রিকেটের বাইরে নতুন পথচলায় যুক্ত হলেন বাবর আজম

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বাবর আজমের। সম্প্রীতি এই ক্রিকেটার ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০)-এর পঞ্চম আসরের ৮০,০০০ ডলারে ‘ডেজার্ট ভাইপার্স’-এর দলে যোগ দিয়েছেন। তবে ক্রিকেটের বাইরে এবার নতুন এক পথচলার অংশীদার হলেন পাকিস্তানি এই অধিনায়ক।

তিনি ‘জিরো বিয়ন্ড ওয়েলনেস’-এর সাথে একটি অংশীদারিত্ব গড়ে তুলেছেন। এই উদ্যোগের লক্ষ্য হলো সমগ্র পাকিস্তানজুড়ে স্বাস্থ্যকর জীবনযাপন এবং দৈনন্দিন সুস্থতার চর্চাকে উৎসাহিত করা। এই অংশীদারিত্বের মাধ্যমে ভক্তদের জন্য এমন সব পণ্য বাজারে আনা হবে যা ফিটনেস, শরীর পুনরুদ্ধার (রিকভারি), বিশ্রাম এবং ঘরে বসে স্বাস্থ্য পর্যবেক্ষণের সুবিধা দেবে।

প্রাথমিক পণ্য তালিকায় রয়েছে ম্যাসাজ চেয়ার, ফুট ম্যাসাজার, ম্যাসাজ গান, ট্রেডমিল, ইলিপটিক্যাল বাইক, ডিজিটাল ওজন মাপার যন্ত্র এবং সিক্স-প্যাক মেশিন। এই পণ্যগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভোক্তারা ঘরের বাইরে না গিয়েই শরীরচর্চা, শরীর পুনরুদ্ধার এবং ব্যক্তিগত সুস্থতা বজায় রাখার সুযোগ পান।

এই অংশীদারিত্ব প্রসঙ্গে ‘জিরো বিয়ন্ড ওয়েলনেস’-এর সিইও আসিম খান বলেন, কেবল পণ্য বিক্রির বাইরেও কোম্পানির আরও বড় লক্ষ্য রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে খান বলেন, আমাদের লক্ষ্য হলো ‘জিরো বিয়ন্ড ওয়েলনেস’-কে এমন একটি ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা যা সত্যিকার অর্থেই পাকিস্তানের জনগণের স্বাস্থ্য ও সুস্থতার ওপর গুরুত্ব দেয়। বাবর আজমের সাথে এই অংশীদারিত্ব সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা মানুষকে সুস্থতাকে একটি দৈনন্দিন অঙ্গীকার হিসেবে বিবেচনা করতে উৎসাহিত করতে চাই এবং এমন সব পণ্য সরবরাহ করতে চাই যা তাদের জীবনযাত্রার অংশ হয়ে উঠতে পারে।

‘জিরো বিয়ন্ড ওয়েলনেস’-এর সাথে এই অংশীদারিত্ব বাবরের জন্য ক্রিকেটের বাইরেও একটি নতুন ভূমিকা তৈরি করেছে। ব্র্যান্ডটি তার পরিচিতি ও ভাবমূর্তিকে কাজে লাগিয়ে পাকিস্তানের ভোক্তাদের মধ্যে ফিটনেস, শরীর পুনরুদ্ধার এবং স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে সচেতনতা বাড়াতে চায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

1

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

2

কাদা থেকে নারীর মরদেহ উদ্ধারের বদলে কানের দুল খুলে নেওয়ার চে

3

৭ অক্টোবরের হামলা: আমিরাতের প্রেসিডেন্টের সতর্কবার্তা ‘এড়িয়ে

4

৬০ দিনের মধ্যে অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে রায় কা

5

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্

6

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

7

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

8

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ : যুক্তরাষ্ট্র, তুরস্ককে কড়া বার্তা

9

গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ হেফাজতে জাপানি সাংবাদিক

10

বরগুনায় সাংবাদিক আসাদ সবুজের জামিন

11

ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের জমকালো

12

কুবির আন্তঃবিভাগ টুর্নামেন্টের সেরাদের সেরা হলেন যারা

13

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, শাস্তি দাবি জাম

14

হুথির হামলায় নিহত পাইলটের পরিচয় প্রকাশ সৌদির, জানাল বিমান ধ

15

‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

16

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা জাতির কাছে স্পষ্ট : হামিদুর র

17

৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

18

ইংল্যান্ডের হয়ে আরও দুই বিশ্বকাপ খেলবেন কেইন!

19

ট্রাম্পের নিষেধাজ্ঞায় হোয়াইট হাউসে ঢুকতে পারলেন না ৩ সংবাদমা

20