Jahirul Hasan
প্রকাশ : Sep 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিয়ম ভেঙে আল আকসায় ২৫০ ইসরায়েলির ধর্মীয় আচার পালন

অধিকৃত পূর্ব জেরুজালেমে বসতি স্থাপনকারী প্রায় ২৫০ ইসরায়েলি আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের নিরাপত্তার আওতায় তারা সেখানে প্রার্থনা ও ধর্মীয় আচার পালন করেন।

১৯৬৭ সালের একটি ‘স্ট্যাটাস কো’ চুক্তির আওতায় আল আকসা প্রাঙ্গণে অমুসলিমদের প্রবেশের অনুমতি রয়েছে। তবে সেখানে তাদের প্রার্থনা করা বা ধর্মীয় আচার পালনের অনুমতি নেই।

আল আকসা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। মসজিদটির ব্যবস্থাপনা ও সেখানে প্রবেশের নিয়ম নিয়ে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে।

ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের কর্মকাণ্ডও এ নিয়ে বিতর্ক সৃষ্টি করে। ২০২২ সালে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি অনেকবার আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছেন।

ফিলিস্তিনিরা আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এমন প্রবেশ ও সেখানে ধর্মীয় আচার পালনের ঘটনাকে উসকানিমূলক হিসেবে দেখে আসছেন। সর্বশেষ ঘটনাটি ঘিরেও সেখানে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনার

1

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন

2

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

3

‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে

4

আমিনুল হকের ঘোষণার পরও থমকে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের পুনর্গ

5

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধা

6

বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি চলে গেছ : মেসি

7

প্রাণনাশের হুমকির মুখে নেতানিয়াহুর বড় ছেলে যুক্তরাষ্ট্র ছেড়ে

8

ইরান-হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক আলোচনা চালিয়ে

9

পুতিন-শির হাত ধরা ছবি শেয়ার করলেন মোদি

10

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্য

11

বেরোবিতে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন

12

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উ

13

যারা লেখে ‘ওয়াইড বলে বোল্ড হয়’, তাদের কোচিংয়ে না আসাই ভালো:

14

বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিলের আগেই ইনফান্তিনোকে

15

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগিরই ঢাকা সফরে

16

ইয়েমেনের হুতিদের কাছে কমান্ডার,ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে

17

পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন

18

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৫ মার্কিন অঙ্গরাজ্যের মামলা

19

কুবি ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলান প্রোগ্র

20