Jahirul Hasan
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে।

শনিবার (১০ অক্টোবর) মোহাম্মদপুর বসিলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি এবং মোহাম্মদপুর চল্লিশ ফিট খাল সংস্কার কর্মসূচি পরিদর্শনে তিনি একথা বলেন। 

শফিকুল ইসলাম খান বলেন, মোহাম্মদপুর এলাকার খাল সংস্কার ও পুনরুদ্ধার, ডেঙ্গু মুক্ত নগরায়নে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জোরদার, ফুটপাত অবৈধ দখলমুক্ত করে জনগণের চলাচল নিশ্চিতকরণ এবং অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার, জনগণের সরকার। তাই জনগণ যা চায় তাই করা হবে।

প্রশাসক বলেন, মিরপুর ১০ এর ফুটপাতে হকার উচ্ছেদ ও অবৈধ দখলের বিরুদ্ধে জনগণ দাঁড়িয়ে গেছে এবং জনগণ উত্তর সিটি কর্পোরেশনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাই মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে।

তিনি জানান, অটো রিকশা এখন ঢাকা শহরে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জনগণ এখন আর ঢাকা শহরে অটোরিকশা দেখতে চায় না। এই অটোরিকশা প্রতিদিন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানে কাজ করছে সরকার। পাশাপাশি ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে মোহাম্মদপুর বাসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাশে থেকে কাজ করবে এবং এডিস মশার লার্ভা ধ্বংসের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সচেতনতামূলক প্রচার প্রচারণা চালাবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীরা দিন রাত এমনকি বন্ধের দিনও নিরলস পরিশ্রম করে যাচ্ছে ঢাকা শহরকে একটি নান্দনিক ও সুন্দর নগর হিসেবে জনগণের কাছে তুলে দিতে।

তিনি আরও জানান, ১০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০টি আঞ্চলিক কেন্দ্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে এবং এই আদালত নগরবাসীকে সচেতনতা হওয়ার আহ্বান জানাচ্ছে এবং অনেক ক্ষেত্রে জরিমানা আদায় করছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

1

অবসর নিয়ে এখনই কোনো চিন্তা নেই মদরিচের

2

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

3

হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না : ভারত

4

আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বীর মান নিয়ে সমালোচনায় যা বললেন স্ক

5

মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রী

6

শরীয়তপুরে কথিত শ্রমিক সংগঠনের নামে চালকদের কাছ থেকে চাঁদা আদ

7

‘বিশ্বকাপ শেষ, কিন্তু গল্পটা এগিয়ে চলবে’, সমর্থকদের উদ্দেশে

8

বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

9

উৎসবমুখর পরিবেশে বেরোবির গণিত বিভাগ ছাত্র সংসদ নির্বাচন, নতু

10

বেরোবিতে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান

11

চেলসির মালিকানা বদল নিয়ে মুখ খুললেন আলোনসো

12

আসামে বন্যায় মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ

13

রাশিয়াকে ক্ষেপণাস্ত্র-সেনা দিয়ে ‌‘আখের গোছাচ্ছে’ উত্তর কোরিয়

14

ইরান সংকট সমাধানের যে পথ বাতলালেন ট্রাম্প

15

যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দা

16

বগুড়াসহ ১০ শহরে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : আমিনুল হক

17

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

18

হঠাৎ সৌদি সফরে এরদোয়ান, আলোচনায় যেসব ইস্যু

19

মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কা সামলাতে ৩২৫ মিলিয়ন ব্যারেল তেল ছে

20