Jahirul Hasan
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তান প্রধানমন্ত্রীর নৈশভোজ আয়োজন

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ। ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়। 

এর আগে, বুধবার (২৫ নভেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস (সংসদ ভবন) পরিদর্শন করেন। সফররত প্রতিনিধিদলটি পার্লামেন্ট হাউসে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্যবৃন্দ এবং জাতীয় পরিষদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি পাকিস্তানের পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে একটি ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা (হিমচাঁপা) গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণের সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বাংলাদেশ ও পাকিস্তানের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিনিধিদলসহ পাকিস্তানের জাতীয় পরিষদ হলরুম পরিদর্শন করেন। এ সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে জাতীয় পরিষদ হলরুমের ঐতিহাসিক তাৎপর্য এবং দেশটির সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রু

1

স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

2

যুক্তরাষ্ট্রে আগেভাগেই ছড়াচ্ছে ফ্লু, টিকাদান নিয়ে নীরব কর্তৃ

3

যুক্তরাষ্ট্র থেকে ১১ বোয়িং বিমান ক্রয়ে আগাম অভিনন্দন মার্কিন

4

গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী

5

ফুলহামে অভিষেকের পর ৫ম স্তরের ক্লাবে ফারহান

6

সূর্যবংশীকে আরও অপেক্ষা করতে বললেন গম্ভীর

7

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির আত্মহত্যা

8

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

9

নিজেকে গড়ে তোলো, তোমরাই গড়বে সুন্দর বাংলাদেশ

10

ইয়েমেনের রাজধানীতে ব্যাপক বিমান হামলা চালাতে যাচ্ছে সৌদি

11

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

12

ইউরোপের ইতিহাসে ভয়ঙ্করতম গ্রীষ্ম, ৫০ হাজারের বেশি মানুষের মৃ

13

ইরানের সরকার পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েল

14

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষা

15

খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

16

যুদ্ধে হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে, দাবি ইরানের স

17

সবার কল্যাণে কাজ করতে চাই : সমাজকল্যাণমন্ত্রী

18

ওয়াকআউট করা নেতাদের ‘কাপুরুষ’ বললেন নেতানিয়াহু

19

যারা কারিগরি শিক্ষাকে অ্যাভয়েড করে, তারা জাতির শত্রু

20