Jahirul Hasan
প্রকাশ : Nov 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

স্বাস্থ্যসেবার ব্যয় মেটাতে গিয়ে সাধারণ মানুষের আর্থিক বিপর্যয় ঠেকানো এবং টেকসই স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া।

শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দুই দেশের স্বাস্থ্য খাতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে অনলাইনে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. বুদি জি. সাদিকিন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতের অগ্রাধিকার, বিদ্যমান চ্যালেঞ্জ ও স্বাস্থ্যব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় টেকসই স্বাস্থ্য অর্থায়ন, চিকিৎসাব্যয়জনিত আর্থিক বিপর্যয় প্রতিরোধ, ব্যক্তির নিজ পকেট থেকে স্বাস্থ্যসেবার ব্যয় কমানো এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কৌশল।

বৈঠকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য খাত সংস্কারের অগ্রাধিকার তুলে ধরেন। তিনি টেকসই, ন্যায়সংগত ও জনবান্ধব স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, অর্থের অভাবে কোনো নাগরিক যেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন এবং চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে কোনো পরিবার যেন দারিদ্র্যের মুখে না পড়ে, সে জন্য কার্যকর আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

বৈঠকে ইন্দোনেশিয়ার জাতীয় স্বাস্থ্যবিমা কর্মসূচি, স্বাস্থ্য অর্থায়ন কাঠামো এবং দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটির কার্যকর উদ্যোগগুলো কাজে লাগানোর সম্ভাবনাও তুলে ধরা হয়।

এ ছাড়া স্বাস্থ্য খাতের নীতিগত সংস্কার, উদ্ভাবনী অর্থায়ন কৌশল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে দুই দেশের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আগ্রহ ও অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁদের মতে, এ উদ্যোগ দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও আর্থিকভাবে টেকসই স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ১০ দিন নির্ধারণ

1

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

2

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

3

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

4

পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

5

‘আমি দায়ী নই’, রোনালদো ইস্যুতে উত্তপ্ত পর্তুগাল কোচের সংবাদ

6

এবার লন্ডনের উৎসবে বাংলাদেশের ‘দেলুপি’

7

পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত ১৬

8

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে ব

9

সংলাপ ব্যর্থ : কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

10

‘হনুমান অংশ’ সিক্যুয়েলে কি দেখা যাবে কোহলি-আনুশকাদের?

11

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানি

12

নতুন স্পন্সর থেকে কত টাকা পাচ্ছে বিসিবি?

13

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্

14

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

15

প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি তাছবীর হোসেন,সাধারণ সম

16

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্ন অবান্তর: গয়েশ

17

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

18

সালমান খানকে আদালতের নোটিশ

19

ইনফান্তিনোর সমালোচনায় খোদ ফিফা সেক্রেটারি ও আর্সেন ওয়েঙ্গার

20