Jahirul Hasan
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের পর এশিয়ান গেমস ক্রিকেটেও ব্যর্থ ছিল বাংলাদেশ। উভয় টুর্নামেন্টেেই তাদের দৌড় থেমেছে সেমিফাইনালে। এরই মাঝে প্রশ্ন ওঠে নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং ও নেতৃত্ব নিয়ে। যদিও জ্যোতি নিজ থেকেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি অধিনায়ক এখনও চূড়ান্ত হয়নি। নেতৃত্ব পাওয়ার দৌড়ে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে কয়েকজনের নাম শোনা যায়। সংক্ষিপ্ত সংস্করণে নারী দলের অধিনায়ক হওয়ার প্রশ্নে নাকি এগিয়ে আছেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। বিশ্বস্ত সূত্রে এমনটাই জানা গেছে। 

এ ছাড়া সহ-অধিনায়ক হতে যাচ্ছেন সোবহানা মোস্তারি। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করেন। বিসিবি দ্রুততম সময়ের মাঝে আনুষ্ঠানিকভাবে নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কের নাম ঘোষণা করবে। কেননা ডিসেম্বরেই রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ।

এর আগে বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ক্রিকবাজকে বলেছিলেন, ‘নিগারের জায়গা নেওয়ার মতো খুব বেশি ক্রিকেটার আছে বলে মনে হয় না। কিন্তু তিনি যখন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমাদের কাউকে খুঁজে বের করতেই হবে। সংক্ষিপ্ত সংস্করণে অবস্থান বিবেচনায় নাহিদা ও সোবহানা শক্তিশালী প্রার্থী।’ এর বাইরে রাবেয়া খাতুন, অলরাউন্ডার শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের নামও আলোচনায় ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

1

শচীনকে পেছনে ফেলে বড় মাইলফলকে রুট

2

এপিবিএনকে আরও জনবান্ধব করতে নতুন আইনের খসড়া অনুমোদন

3

প্রেসিডেন্ট শির সঙ্গে আমার গভীর বন্ধুত্ব রয়েছে : ট্রাম্প

4

ডামুড্যায় পৌর শ্রমিকদল নেতার বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচারের প্

5

মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাঁচেনি কেউই

6

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হব

7

ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেরে নেয়ার

8

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

9

সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ

10

জুলাই অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোন অংশে কম নয়: রিজভী

11

বগুড়াসহ ১০ শহরে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : আমিনুল হক

12

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

13

ট্রাম্পের মেরিন সেনা মোতায়েন জটিল করছে কূটনৈতিক প্রচেষ্টা: ব

14

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক

15

শরীয়তপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ফসলি জমি

16

সালমান খানকে আদালতের নোটিশ

17

২০৩০ পর্যন্ত পিএসজির দায়িত্বে এনরিকে

18

ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহ

19

সবার কল্যাণে কাজ করতে চাই : সমাজকল্যাণমন্ত্রী

20