Jahirul Hasan
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধে আহতের তালিকায় আরও সেনার নাম যোগ করল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা গোপনে বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। সরকারি তথ্য অনুযায়ী, যুদ্ধে আহত মার্কিন সামরিক সদস্যের মোট সংখ্যা এখন ৮৬১ জন। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।

চলতি সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ওয়েব পোর্টালে আহত সেনাদের সংখ্যা হালনাগাদ করা হয়। এতে তালিকায় নতুন করে ২৯ জন নৌসেনা ও আটজন মেরিন সেনার নাম যুক্ত হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন সংঘাত ও বিদেশে পরিচালিত অভিযানে নিহত ও আহত সদস্যদের তথ্য সংরক্ষণকারী ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম (ডিসিএএস) ডেটাবেজে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

ডেটাবেজ পর্যালোচনা করে দেখা যায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর গত ১ মার্চ প্রথম তিন মার্কিন সেনা নিহত হন। একই দিনে আরও পাঁচজন আহত হন। এরপর থেকে ধাপে ধাপে আরও কয়েকশ সেনার নাম আহতদের তালিকায় যুক্ত হয়েছে।

তবে চলতি সপ্তাহে একসঙ্গে ৩৭ জনকে আহতদের তালিকায় যুক্ত করার বিষয়ে মার্কিন সামরিক কর্মকর্তারা কোনো ব্যাখ্যা দেননি।

এর আগে চলতি মাসে দ্য ওয়াশিংটন পোস্ট ছয়জন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধ চলাকালে পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি হতে পারে।


প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরীণ হতাহতের হিসাব সম্পর্কে অবগত ওই কর্মকর্তাদের বরাতে পত্রিকাটি জানায়, অন্তত ২২ মার্কিন সেনা নিহত হয়েছেন। অথচ দপ্তরের প্রকাশিত ডিসিএএস ডেটাবেজে নিহতের সংখ্যা ১৮ জন দেখানো হয়েছে।

ইরানের বিরুদ্ধে গত এক বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা সামরিক অভিযান হয়েছে। প্রথম দফায় ২০২৫ সালের জুনে ১২ দিনের সংঘাত হয়। ইরানি সরকারি হিসাব অনুযায়ী, ওই হামলায় নারী ও শিশুসহ এক হাজারের বেশি মানুষ নিহত হন।

দ্বিতীয় দফার হামলা শুরু হয় ২৮ ফেব্রুয়ারি। ওই সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়।
প্রায় ৪০ দিন ধরে সংঘাত চলার পর এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হয়। ইরানের স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, ওই হামলায় নারী ও শিশুসহ ৩ হাজার ৫০০-এর বেশি মানুষ নিহত হন।

দুই দফা হামলায় ইরানের সামরিক বাহিনীর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। হামলায় দেশটির বিভিন্ন এলাকার বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়।

উভয় দফা সংঘাতে ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা হামলা চালায়। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব প্রতিশোধমূলক হামলার পাশাপাশি সামরিক চাপ অব্যাহত রাখার মাধ্যমে শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে পৌঁছানোর পরিস্থিতি তৈরি হয়।

সূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তোসকে জেতানোর পর বিতর্কে জড়ালেন নেইমার

1

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনার

2

৫৪ রানে অলআউটের পরও নিজেদের ওপর বিশ্বাস ছিল : মিরাজ

3

শক্ত হয়ে ফিরবে অজিরা, দাবি সিমন্সের

4

রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সরকারদলীয় সভা

5

বাংলাদেশ-ভারতের গণতান্ত্রিক ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমা

6

মেসি ছাড়াই দেশে ফিরছেন আর্জেন্টাইনরা

7

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রা

8

ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ-আজারবাইজান

9

দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আ

10

স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক

11

বেরোবিতে র‌্যাগিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

12

১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার

13

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

14

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ নিয়ে যা জানালেন পারেদে

15

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

16

স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ : মীর শা

17

নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা

18

চোটে আবারও মাঠের বাইরে নেইমার

19

এশিয়ান দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় দ্রুততম জয়ের রেকর্ড বাংলাদেশে

20