Jahirul Hasan
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনোযোগ সরাতে চান না ক্রুইফ

সংবাদ সম্মেলন শুরুর আগে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ সাংবাদিকদের সঙ্গে হাত মেলালেন। বাফুফে ভবনের তৃতীয় তলায় কনফারেন্স কক্ষে কত সম্মেলন করেছেন! এক দশক পর আবার এসেছেন বাংলাদেশে। এবার অ-১৭ দলের কোচ হয়ে। ইতোমধ্যে কাজও শুরু করেছেন। তবে আজ বিকেলে বাফুফে তাকে আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সামনে এনেছে।

২০১৩ সালে বাংলাদেশের ফুটবলে ডাচ কোচ ক্রুইফ অধ্যায়ের শুরু। ২০১৬ সাল পর্যন্ত নানা মেয়াদে চার-পাঁচবার কাজ করেছেন। আবার বাংলাদেশে আসলেন, কিন্তু জুনিয়র দলের কোচ হয়ে? এ নিয়ে অবশ্য সমস্যা নেই তার, ‘তাবিথ ও জাহেদীকে ধন্যবাদ জানাই। তারা আবার বাংলাদেশে কাজ করার সুযোগ দিয়েছেন। বাংলাদেশে তরুণ পর্যায়ে মেধাবী ফুটবলার রয়েছে। আমার মনোযোগ এখন শুধু ওখানেই।’

বাংলাদেশ ফুটবল দলের বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়ার অভিষেক হয়েছিল ক্রুইফের সময়। এখন বাংলাদেশ দলে অনেক প্রবাসী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর মতো ফুটবলার এখন বাংলাদেশ দলে। হামজা-সামিতদের অনুসরণ করে এখন জুনিয়র দলেও আসছেন প্রবাসীরা। এ নিয়ে ক্রুইফ বলেন, ‘বিশ্বের অনেক দেশেই বাংলাদেশি প্রবাসী রয়েছে। ইউরোপ, আমেরিকা থেকে আসা ফুটবলাররা বাংলাদেশ দলকে শক্তিশালী করছে। এই ধারা অত্যন্ত ইতিবাচক।’

ক্রুইফ বাংলাদেশে এবার এসেছেন অত্যন্ত স্বল্প মেয়াদে। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাই। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি সিরিয়াকে বড় করে দেখছেন ক্রুইফ, ‘সিরিয়া ও আরব আমিরাত খুব শক্তিশালী দল। তারাই আমাদের মূল প্রতিপক্ষ হবে। এরপরও চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী ফলাফল করতে।’ 

মূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে গ্রুপের চ্যাম্পিয়ন হতে হবে। সিরিয়া, আরব আমিরাত ছাড়া অন্য দুই প্রতিপক্ষ ভুটান ও ম্যাকাও তেমন শক্তিশালী নয়।

সাধারণত এএফসি টুর্নামেন্টের আগে সাফের আসর হতো। এবার সেটা না হওয়ায় আন্তর্জাতিক প্রস্তুতির কিছুটা ঘাটতি রয়েছে। এজন্য বাফুফে চেষ্টা করছে আরব আমিরাত পাঠানোর আগে জর্ডান কিংবা সৌদিতে দল পাঠাতে। বাছাই টুর্নামেন্টের ফলাফলের ওপর বাংলাদেশের দায়িত্বে ক্রুইফের থাকার ব্যাপারটি দীর্ঘায়িত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান

1

হলে JCD লেখা নিয়ে প্রতিবাদ, কুবির শিক্ষার্থীকে জুনিয়রসহ মারধ

2

হাঁটুর চোটে নেশনস লিগ শেষ এমবাপ্পের

3

পর্দা উঠছে এশিয়া কাপের, বাংলাদেশের ম্যাচ কবে-কখন

4

রদ্রিকে ‘হাতছাড়া’ করে হতাশ রিয়াল মাদ্রিদ, ক্ষুব্ধ পেরেজ-মরিন

5

সতীর্থকে দেওয়া জার্সিতে মেসি লিখলেন, তোমার মেজাজ খারাপ হওয়াট

6

জাতীয় দলের কোচ হতে প্রস্তুত সুজন

7

রদ্রি নয়, গোল্ডেন বল মেসিরই প্রাপ্য ছিল, দাবি ইব্রাহিমোভিচের

8

এক মুহূর্তেই শেষ ১৩ প্রাণ, হিমাচলে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল

9

বিশ্বকাপ ‘বিক্রির’ পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টা

10

গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্র

11

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

12

দাউদ ইব্রাহিমের সঙ্গে ছবি নিয়ে বিতর্ক, অবশেষে নীরবতা ভাঙলেন

13

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অলি আহমেদের অভিনন্দন

14

আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বীর মান নিয়ে সমালোচনায় যা বললেন স্ক

15

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে সফরসঙ্গী ৩৫ জন

16

অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে যে লক্ষ্যের কথা জানালেন সিমন্স

17

ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্

18

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

19

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

20