Jahirul Hasan
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

সবার উপরে সিমিওনে

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অ্যাটলেটিকো মাদ্রিদের ডাগআউটে আছেন দিয়েগো সিমিওনে। দীর্ঘ সময়ে দলের অনেক কিছুর সাক্ষী হয়েছেন আর্জেন্টাইন কোচ। এনে দিয়েছেন একের পর এক সাফল্যও। এবার ব্যক্তিগত এক অর্জনে ইতিহাস গড়েছেন তিনি। লা লিগায় জয়ের রেকর্ড গড়েছেন সিমিওনে। তবে এমন কীর্তির পরও তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

চলতি মৌসুমের শেষেই যে শেষ হতে যাচ্ছে ক্লাবটির সঙ্গে তার চুক্তি! সোমবার রাতে গেটাফেকে ৩-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়েন সিমিওনে। কোচ হিসেবে ৩৪৫তম জয় পেয়েছেন তিনি। ৫৬৭ ম্যাচে এই কীর্তি গড়েছেন আর্জেন্টাইন কোচ। তাতেই ছাড়িয়ে গেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ ও স্পেনের সাবেক কোচ লুইস আরাগোনেসকে। ৫৩৩ ম্যাচে তার জয় ছিল ৩৪৪টি।

রেকর্ড গড়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সিমিওনে। তবে এই অর্জনের পেছনের পরিশ্রমটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। ম্যাচ শেষে বলেছেন, ‘এটা আমাকে আনন্দিত করেছে। সাধারণত খুব বেশি কিছু আমাকে আনন্দ দেয় না। তবে এর পেছনে অবিশ্বাস্য পরিমাণ পরিশ্রম রয়েছে।’

দলকে রক্ষণাত্মক কৌশলে খেলার জন্য প্রায়ই সমালোচনা শুনতে হয় সিমিওনকে। সেই সমালোচনার জবাবও দিয়েছেন তিনি। তার প্রশ্ন, শুধু রক্ষণ সামলে কি ৩৪৫ ম্যাচ জেতা সম্ভব? তিনি বলেছেন, ‘এটা আমাদের নিয়মিত সমালোচনা। আমি এটাকে খুব বেশি গুরুত্ব দিই না, তবে খেয়াল রাখি। আমাদের রক্ষণাত্মক দল হিসেবে তুলে ধরা হয়, যেন আমরা সব সময় শুধু রক্ষণই করি। শুধু রক্ষণ করে ৩৪৫ ম্যাচ জেতা যায় না। এটা কি আদৌ সম্ভব?’

২০১১ সালের ২৩ ডিসেম্বর অ্যাটলেটিকোর দায়িত্ব নেন সিমিওনে। এরপর দলটিকে ইউরোপের অন্যতম শক্তিশালী ক্লাবে পরিণত করেছেন। তার অধীনে দুটি লা লিগা, একটি কোপা দেল রে, দুটি ইউরোপা লিগ ও দুটি উয়েফা সুপার কাপ জিতেছে অ্যাটলেটিকো। অন্যদিকে দুবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি।

এবারের লিগে ১৩ ম্যাচে ১০ জয় নিয়ে পয়েন্ট তালিকার তিনে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এমন সাফল্যের মধ্যেও সিমিওনের ভবিষ্যৎ নিয়ে অপেক্ষা করতে হচ্ছে সমর্থকদের। মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হবে তার। রেকর্ডের মুকুট মাথায় নিয়েই কি বিদায় নেবেন, নাকি আরো এক মৌসুম থাকবেন ক্লাবের ডাগআউটে—সেই উত্তর এখন পর্যন্ত অজানাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের

1

পঞ্চম ধাপে ভোট যেসব ইউপিতে

2

বন্ধুত্বকে সম্মান জানাতে ধোনির সঙ্গে অবসরের ভাবনায় রায়না

3

জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইর

4

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

5

অসচ্ছলদের আগে ফ্যামিলি কার্ড দিতে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

6

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা শুধু ‘প্রস্তাব’, বা

7

ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: ক্রীড়া প

8

নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনারের পরিচয়পত্র

9

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অলি আহমেদের অভিনন্দন

10

ভারতে এসআইআর বাতিল ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি

11

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকে

12

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী

13

বার্সেলোনাকে ‘ঐতিহাসিক শত্রু’ ঘোষণা করবেন রিয়াল সভাপতি পেরেজ

14

কাদা থেকে নারীর মরদেহ উদ্ধারের বদলে কানের দুল খুলে নেওয়ার চে

15

বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ওপর গুরুত্

16

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন

17

যুক্তরাষ্ট্র্র-ব্রাজিল কূটনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে

18

ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং

19

ভেদরগঞ্জে বাবা-ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ

20