Jahirul Hasan
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বলা চলে, ঢাকাই সিনেমার প্রথম ‘স্টার কিড’ আব্রাম খান জয়। শাকিব খান ও অপু বিশ্বাসের এই পুত্র জন্মের এক বছরের মাথায় গোটা দেশের আলোচিত নামে পরিণত হয়। তারকা দম্পতির (তৎকালীন) সুবাদে জয়ও বিপুল পরিচিতি পায়। তার নামে বহু ফেসবুক পেজ ও গ্রুপ চালু হয়েছিল। অনেক তারকার চেয়েও তাকে নিয়ে চর্চা ছিল ঢের বেশি।

সেই জয়ের জন্মদিন আজ। দশ বছর পূর্ণ হলো তার। বিশেষ দিনে বাবা-মা দুজনের কাছ থেকেই মিলল শুভেচ্ছা বার্তা।

শাকিব খান পোস্ট করেছেন জয়ের একক ছবি। যেখানে একটি কালো পাঞ্জাবির সঙ্গে কালো কটি পরে দাঁড়িয়ে জয়। ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

এর আগে জন্মদিনের প্রথম প্রহরেই জয়কে শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস। নিজের সঙ্গে ধারণ করা কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের কারণে দুজনেই খবরটি গোপন রাখেন। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহণ করে জয়। বছর খানেক পর, ২০১৭ সালের ১০ এপ্রিল টেলিভিশন লাইভে এসে বিয়ে ও সন্তানের কথা সামনে আনেন অপু। সে সময় বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

1

বন্ধুত্বকে সম্মান জানাতে ধোনির সঙ্গে অবসরের ভাবনায় রায়না

2

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

3

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে খলিলুর রহমান (নয়ন)

4

সিপিএলের অভিষেক রাঙিয়ে যা বললেন মিরাজ

5

আলভারেজকে না পেয়ে ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা

6

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন

7

প্রশ্নফাঁস আন্দোলনে সুর বদলালেন সালমান খান, এবার বাড়ি ফেরার

8

‘আমাকে কিছুই জানানো হয়নি’, ‘সরকে চুনর’ বিতর্কে নোরা

9

আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কা

10

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

11

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী

12

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি উয়েফার

13

বেরোবিতে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান

14

হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্ম

15

মুন্সীগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বো

16

প্রেসিডেন্ট শির সঙ্গে আমার গভীর বন্ধুত্ব রয়েছে : ট্রাম্প

17

প্রতিরক্ষামূলক অবস্থান থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

18

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০০ ফিলিস্তিনির জানাজা গাজায় অনুষ্ঠি

19

গভীর রাতে রাজপথে হুমা কুরেশি, সঙ্গে সাকিব সালিম

20