Jahirul Hasan
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবাহনীর হারুন, আবাহনীতেই ক্রীড়াঙ্গনের শেষ শ্রদ্ধা

আবাহনী ক্লাবের আঙিনায় হারুনুর রশীদের কেটেছে জীবনের অনেকটা সময়। আজ তার হাতে গড়া সেই আবাহনী ক্লাবেই আসলেন শেষ বারের মতো নিথর দেহে। আবাহনীর সাবেক খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ ক্রীড়াঙ্গনের অনেকেই এসেছিলেন দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ক্রীড়াসংগঠক হারুনুর রশীদকে শেষ শ্রদ্ধা জানাতে। 

আবাহনীর বর্ষীয়ান ফুটবলার শেখ আশরাফ আলী কিছু দিন আগে নিজের স্ত্রী হারিয়েছেন। বয়সের ভারে তিনিও ন্যুব্জ। নিজের শারীরিক অসুস্থতার মধ্যেও হারুনুর রশীদের জানাজায় এসেছিলেন। ক্লাব নিয়ে হারুনুর রশীদের সংগ্রাম খুব কাছ থেকে দেখা আশরাফ আলী বলেন,‌‘হারুন ভাইয়ের হাতেই আবাহনী ক্লাব তৈরি। সেই ক্লাব থেকে কত ফুটবলার, ক্রিকেটার, হকি খেলোয়াড় তারকা হয়েছে। হারুন ভাই নেপথ্যে নীরবে কাজ করেছেন। খেলোয়াড়দের পারিশ্রমিক, খাওয়া-দাওয়া সব কিছু তিনি অনেক কষ্টে জোগাড় করতেন।’

আবাহনীর জনপ্রিয়তার মূলে ফুটবল। সেই ফুটবল দলে এক যুগের বেশি সময় খেলেছেন শেখ মোঃ আসলাম। হারুনুর রশীদের নিবেদন খুব কাছ থেকে দেখা সাবেক এই তারকা ফুটবলার বলেন,‌‌‘এমনও সময় গেছে ক্লাবে ফুটবলারদের জন্য খাবার সংকট ছিল। মানুষের কাছে গিয়ে আমাদের খাবার ব্যবস্থা করেছেন। আবার অনেক সময় আমাদের নিয়েও গেছেন। কষ্টের সেই দিনগুলো আমরা দেখেছি।’

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান অনেক দিন আবাহনীতে খেলেছেন। তিনিও খুব কাছ থেকে দেখেছেন হারুনুর রশীদকে,‌‘হারুন ভাইকে আমি প্রথম দেখি ১৯৮০ সালে। আমাদের চট্টগ্রামের আশীষ ভদ্র দার সাথে ক্লাবে তার সাথে প্রথম পরিচয়। খুব স্নেহ করতেন। এরপর আমি যখন নিজেই খেলেছি আবাহনীতে তখন তো তাকে খুব কাছ থেকে দেখেছি। তিনি মূলত ফুটবল সংগঠক হলেও ক্লাবের হকি, ক্রিকেটসহ সকল বিষয় দেখতেন। অনেক কিছুই তার কাছ থেকে শিখেছি।’ খেলোয়াড় ও সংগঠক দুই ভূমিকাতেই হারুনুর রশীদকে কাছ থেকে দেখেছেন জালাল ইউনুস। চার দশকের বেশি সময় হারুনুর রশীদের সঙ্গে তার পরিচয়। তাই বেশ শোকাক্রান্ত সাবেক ক্রিকেটার জালাল,‌‘হারুন ভাই সব সময় আমাদের কাছে শ্রদ্ধার মানুষ। ক্লাবের প্রতি এত ভালোবাসা ও নিবেদন ছিল যা অবর্ণনীয়। খেলোয়াড় যখন ছিলাম তখন দেখেছি, সেটা দেখেই সংগঠক হিসেবে কাজ করার চেষ্টা করেছি।’

জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক ও কোচ মাহবুব হারুনের ক্যারিয়ার পুরোটা আবাহনীময়। তিনি ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদককে অভিভাবক আখ্যায়িত করে বলেন,‌‘এসএসসি পরীক্ষা দিয়ে আবাহনী ক্লাবে হকি খেলতে এসেছিলাম। আমার বাবা ফরিদপুর থেকে আবাহনী ক্লাবে হারুন ভাইয়ের হাতে বুঝিয়ে দিয়েছিলেন। সেই থেকে তিনি আমার অভিভাবক। এ রকম অসংখ্য খেলোয়াড়ের তিনি অভিভাবক ছিলেন। আমার নামও হারুন, তাই তার দুই ছোট ভাই মুকুল ও মামুন আমার সঙ্গে একটু বেশি সখ্যতা ছিল বেশি।’

১৯৭২ সালে আবাহনী ক্রীড়া চক্রের জন্ম। এর আগে আবাহনী সাংস্কৃতিক সংসদ ছিল। ১৯৯১ সাল থেকে আবাহনী ক্রীড়া চক্র আবাহনী লিমিটেডে রুপান্তরিত হয়। আবাহনী ক্লাবের জন্ম থেকে শুরু করে মৃত্যু অব্দি জড়িত ছিলেন। বিশেষ করে ১৯৭৫ সাল পরবর্তী সময়ে আবাহনী ক্লাব সবচেয়ে সংকটে পড়েছিল। সেই সময়ের সংকট কাটিয়ে ক্লাবের কর্মকান্ড পরিচালনা করেছেন সামনে থেকে। সেই সময়ের খেলোয়াড়রা হারুনের অবদান স্বীকার করেছেন অকপটে।

হারুনুর রশীদ শুধু আবাহনী নয় দেশের শীর্ষ ক্রীড়া ফেডারেশন ফুটবলের সাধারণ সম্পাদক ছিলেন পাঁচবার। মোহামেডানের সাবেক শীর্ষ কর্মকর্তা ও বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ব্যক্তিগত সফরে আমেরিকা রয়েছেন। দীর্ঘ দিনের সতীর্থ হারুনের বিষয়ে বলেন,‘হারুন ভাই ফুটবল নিবেদিতপ্রাণ মানুষ। তিনি যখন সাধারণ সম্পাদক আমি তখন ফেডারেশনের যুগ্ম সম্পাদক। বাংলাদেশের ফুটবলে হারুন ভাইয়ের অবদান অনস্বীকার্য।’ মোহামেডানের সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাবিব্বর এসেছিলেন জানাজায়। তিনিও হারুনের আচরণে মুগ্ধতা প্রকাশ করে বলেন,‘আমি কখনো আবাহনীতে খেলিনি কিন্তু জাতীয় দলে খেলার সময় হারুন ভাইকে ফেডারেশনের কর্মকর্তা হিসেবে পেয়েছি। অত্যন্ত ভালো মানুষ এবং এত বড় সংগঠক হয়েও সব সময় বিনয়ী ছিলেন। যা বর্তমান সময়ে খুবই বিরল।’

হারুনুর রশীদ শুধু আবাহনী ও ফুটবল ফেডারেশনের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। সামগ্রিক বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার ছিল যথেষ্ট গ্রহণযোগ্যতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী যার আবাহনী ক্লাবের আগমন হারুনুর রশীদের মাধ্যমে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন সহ অনেক ফেডারেশনের কমিটি গঠন ও সংগঠক তৈরিতে হারুনুর রশীদের ভূমিকা ছিল অনেক। বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব কামরুন নাহার ডানা আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডানের কর্মকর্তা। তবে হারুন তারও একজন বড় শুভাকাঙ্ক্ষী ছিল,‌ আমার সংগঠক ক্যারিয়ারে হারুন ভাইকে সব সময় শুভাকাঙ্ক্ষী হিসেবে পেয়েছি। তার মৃত্যু বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অপূরণীয় ক্ষতি।’

হারুনুর রশীদ ক্রীড়া সংগঠকের পাশাপাশি রাজনীতিতেও সম্পৃক্ত ছিলেন। ১৯৯৬ সালে নিজ জেলা লক্ষীপুরে উপ নির্বাচনে জয়ী হয়েছিলেন। সংসদ সদস্য হলেও হারুনুর রশীদ আজীবন ক্রীড়াঙ্গনের মানুষ ছিলেন। তাই হারুনের প্রয়াণে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, মোহামেডান, বাফুফে, বিসিবি, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, আরচ্যারি, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনসহ আরও অনেক ক্রীড়া সংগঠন ও ব্যক্তি শোক প্রকাশ করেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নি

1

যে কারণে ভেঙে পড়ছে ইসরায়েল সরকার ও সেনাবাহিনীর দীর্ঘদিনের সম

2

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানাল বাংল

3

নেপাল চীন সীমান্তে নতুন হ্রদের পানি নেমে গেছে, কমল বন্যার শঙ

4

খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রি

5

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

6

জামায়াত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত :

7

জ্ঞানেশ কুমারের অপসারণ দাবি, ইন্ডিয়া জোটের মহাসমাবেশ

8

‘বিশ্বকাপ শেষ, কিন্তু গল্পটা এগিয়ে চলবে’, সমর্থকদের উদ্দেশে

9

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, শতাধিক যাত্রীকে উদ্ধার

10

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

11

হুথিদের ঠেকাতে সৌদিতে সেনা পাঠালো পাকিস্তান

12

সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত, বন্দরে সতর্ক সং

13

গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে:

14

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

15

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

16

জাতিসংঘের বিশ্বমঞ্চে যে কৃতিত্ব শুধুই জিয়া পরিবারের

17

সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধান

18

কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান

19

৭ নভেম্বর সব সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে উড়বে জাতীয় পতাকা

20