Jahirul Hasan
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুয়েতে ইরানের হামলার আগে সতর্কবার্তা উপেক্ষা করেছিল যুক্তরাষ্ট্র

ইরানের ড্রোন হামলায় প্রাণে বেঁচে যাওয়া এক মার্কিন সেনা কর্মকর্তা অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে ড্রোন প্রতিরোধের প্রস্তুতি ও প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ঘটনায় কংগ্রেসের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দিয়েছেন তিনি।

অভিযোগকারী মার্কিন সেনাবাহিনীর মেজর স্টিফেন র‍্যামসবটম। প্রতিনিধি পরিষদ ও সিনেটের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটির কাছে অভিযোগটি জমা দেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ অভিযোগপত্রটি হাতে পেয়েছে। এ বিষয়ে ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানের নোরা ও’ডনেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারেও কথা বলেছেন র‍্যামসবটম।

র‍্যামসবটমের অভিযোগ, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক কমান্ড পোস্টের দুর্বল প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগ জানানো হলেও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা তা গুরুত্ব দেননি। ওই স্থাপনাটিতে ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। যুদ্ধ শুরুর প্রথম ২৪ ঘণ্টার মধ্যে চালানো ওই হামলাটি ছিল সংঘাত চলাকালে মার্কিন সেনাদের ওপর সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ।

পোর্ট শুয়াইবা নামে পরিচিত ওই সামরিক পোস্টের চিকিৎসাসেবার ব্যবস্থাও ছিল অত্যন্ত সীমিত বলে অভিযোগে উল্লেখ করেছেন র‍্যামসবটম। তার তথ্য অনুযায়ী, সেখানে কোনো চিকিৎসক, নির্দিষ্ট চিকিৎসাকেন্দ্র কিংবা পর্যাপ্ত জরুরি চিকিৎসাসেবা ছিল না। পুরো স্থাপনায় মাত্র একটি অ্যাম্বুলেন্স ছিল।

‘৬০ মিনিটস’কে মেজর র‍্যামসবটম বলেন, ‘আমি মনে করি, এটি সেনাবাহিনী, আমাদের নেতৃত্ব এবং আমার নিজেরও একটি কৌশলগত ব্যর্থতা; আমার পর্যায় পর্যন্ত সবাই এর জন্য দায়ী। আমরা বিষয়টি যথাযথভাবে পরিকল্পনা করিনি। এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন।’

পোর্ট শুয়াইবায় ১ মার্চের হামলা নিয়ে আট মাসের অনুসন্ধানের অংশ হিসেবে তার সাক্ষাৎকার নিয়েছে ‘৬০ মিনিটস’। হামলার পরদিন এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, ওই সামরিক স্থাপনায় অবস্থানরত সেনারা ভালোভাবেই সুরক্ষিত ছিলেন।

সূত্র : সিবিএস নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিনের সঙ্গে ফোনালাপ ঘিরে নর্ডিক দেশগুলোর মধ্যে মতবিরোধ

1

সেউতার পর এবার মরক্কো-মেলিলা সীমান্তে পুলিশ-অভিবাসনপ্রত্যাশী

2

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬ ও নৌ- বিমানবাহিনীকে সন্ত্রাসী

3

রিয়ালের বেঞ্চের ফুটবলারদের বাজারমূল্য ৫৩৭ মিলিয়ন ইউরো

4

কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি!

5

বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরি

6

কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হওয়ার ভয়াবহ ভিডিও প্রক

7

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খ

8

হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধ

9

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় দুঃসংবাদ

10

দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, বৃষ্টির দাপট অব্যাহত থাকার আভাস

11

তাহসিফের কথিত ‘বান্ধবী’ দিশা গ্রেপ্তার, সাত দিনের রিমান্ড চা

12

অভিবাসী ইস্যুতে আফ্রিকায় সরকারি সফর স্থগিত নাইজেরিয়ার

13

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

14

জালিয়াতি-শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরা

15

ডারউইনে বাংলাদেশের সাফল্যে উচ্ছ্বসিত ওয়াহ, তবে টেস্ট ক্রিকেট

16

রদ্রিকে পেতে আনুষ্ঠানিক আলোচনা শুরু রিয়ালের

17

আসিয়ান কাপের সূচি ঘোষণা, হামজাদের খেলা কবে কোথায়

18

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

19

বেরোবি নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ

20