Jahirul Hasan
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত ১৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় একটি মসজিদে জুমার নামাজের আগে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং পাঁচজন পুলিশ সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার হামলার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পেশোয়ার পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কোহাত জেলার পুলিশ সদরদপ্তরের মসজিদের গেটে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে ধাক্কা দেয় হামলাকারীরা। পরে গাড়িটিতে বিস্ফোরণ ঘটানো হয়। ওই সময় জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের গোলাগুলি চলছিল। এ সময় পুলিশের গুলিতে একজন হামলাকারী নিহত হয়েছেন বলে জানা গেছে।

বার্তাসংস্থা ডিপিএ জানিয়েছে, আফগানিস্তান সীমান্তবর্তী ওই এলাকায় হামলার পর স্থানীয় হাসপাতালে ১৫টি মরদেহ এবং প্রায় ৫০ জন আহত ব্যক্তিকে নেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসক তাহির শাহ বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

হামলার দায় এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী স্বীকার করেনি। তবে খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) উপস্থিতি রয়েছে। সংগঠনটি অতীতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও মসজিদে হামলা চালিয়েছে।

সূত্র: বিবিসি ও আলজাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে নিতে চায় রাশিয়া-ভা

1

বেরোবিতে কলা অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার অনুষ্ঠিত

2

পার্লামেন্টে উত্তেজনা, প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন সংসদ

3

বেকার ভাতা চালুসহ ১৩ ‘শিক্ষা দাবি’ ছাত্র মজলিসের

4

চূড়ান্ত ডাক এলে সবাইকে বের হতে হবে : শফিকুর রহমান

5

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

6

ফিফা সভাপতির দিন কি শেষ, উয়েফা কি বিশ্বকাপ বয়কট করবে?

7

কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

8

ইমারত নির্মাণ আইন সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে নতুন ক

9

নিয়ম ভেঙে আল আকসায় ২৫০ ইসরায়েলির ধর্মীয় আচার পালন

10

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রা

11

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

12

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রকে বহিষ্কার করবে না মোদি সরকার

13

স্বস্তির খবর পেল ভারত

14

অবসর নিয়ে এখনই কোনো চিন্তা নেই মদরিচের

15

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

16

ভারতে থাকা আসামিরা যেন অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে, হা

17

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নত

18

উড়ন্ত বিমানে ল্যাপটপে আগুন, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা

19

আইনজীবীকে মারধরের অভিযোগে মামলা

20