Jahirul Hasan
প্রকাশ : Nov 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

মরিনিও বললেন, ‘এআই বাজে জিনিস, ফালতু কথা বলে’

পিএসভি আইন্দহোভেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। পাঁচ ম্যাচ শেষে এই আসরে তারাই একমাত্র দল হিসেবে সবগুলো জিতেছে। তাহলে কি এবার ১৬তম ট্রফি ঘরে তুলছে তারা? কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তাদের এগিয়ে রাখলেও হোসে মরিনিওর মনোযোগ নকআউট প্লে-অফ এড়ানোর দিকে।

পাঁচটি লিগ পর্বের ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। চ্যাম্পিয়নস লিগ যখন চূড়ান্ত পর্যায়ে এগিয়ে যাচ্ছে, তখন তারা সুবিধাজনক অবস্থানে। সবশেষ ম্যাচের স্কোরলাইন তাদের আধিপত্যের ছবি তুলে ধরলেও মরিনিও তার প্রত্যাশা আকাশচুম্বী করছেন না।

লস ব্লাঙ্কোরা যখন আকাশে উড়ছে, তখন স্বাভাবিকভাবে কথা হচ্ছে, ট্রফি জয়ের দৌড়ে তারা ফেভারিট। কিন্তু বাইরের আলোচনা কিংবা উপাত্ত-নির্ভর ভবিষ্যদ্বাণীতে গা ভাসাচ্ছেন না পর্তুগিজ কোচ।

দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে লা লিগা ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে মরিনিও বললেন, ‘চ্যাম্পিয়নস লিগে ফেভারিট কে, এটা এখনই বলার সময় আসেনি। আমরা জানি না নকআউটের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে দলগুলো কীভাবে আসে। কেউ কেউ বলছে আমরা শিরোপার দাবিদার এবং তারপর আছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এটা বাজে জিনিস, ফালতু কথা বলে। ধাপে ধাপে এগোতে হবে।’

ফাইনালের দিকে এখনই চোখ রাখছেন না মরিনিও। আপাতত তার চাওয়া দলের ব্যস্ত সূচিতে যেন আরও চাপ না বাড়ায় নকআউট প্লে-অফের ম্যাচ। তিনি বলেন, ‘আমাদের সামনে এত ম্যাচ আছে যে আমি প্লে-অফ খেলতে চাই না। আমাদের সুপার কাপ আছে, যেটা সম্ভবত দুই ম্যাচের। তারপর কোপা দেল রে আছে। প্লে-অফ না খেলা থেকে আমরা তিন বা চার পয়েন্ট দূরে আছি। এটা গুরুত্বপূর্ণ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে স্বীকৃতি ছাড়া পারমাণবিক চুক্তি নয়, সৌদিকে ট্রাম্প

1

আন্দোলনে উত্তাল দিল্লি, মোদি গেছেন চেন্নাইয়ে মেট্রো উদ্বোধনে

2

সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে : চিফ হুইপ

3

অটো-টিউন ব্যবহার করেন সনু নিগম, স্বীকার করলেন নিজেই

4

নেতৃত্ব হারানোর পর সেঞ্চুরি, যেভাবে ঘুরে দাঁড়ালেন সালমান

5

মার্কিন সেনারা ১ হাজার কিমি পিছিয়ে গেছে, দাবি বিপ্লবী গার্ডে

6

বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী

7

এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

8

অবসর নিয়ে এখনই কোনো চিন্তা নেই মদরিচের

9

অসচ্ছলদের আগে ফ্যামিলি কার্ড দিতে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

10

আরেকটি এশিয়ান কাপের ড্র, বাংলাদেশের খেলা আরব আমিরাতে

11

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা যুক্তরাষ্ট

12

গাজায় বোর্ড অব পিসের প্রথম নির্মাণ কাজ, হবে সামরিক ঘাঁটি

13

‘বিশ্বকাপ শেষ, কিন্তু গল্পটা এগিয়ে চলবে’, সমর্থকদের উদ্দেশে

14

মুন্সীগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বো

15

মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গা

16

তাহসিফের শেষ মেসেজ, ‘মা আসছি’

17

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্র

18

সংবাদমাধ্যমে সরকারি গোপন তথ্য ফাঁসকারীদের ‘গুলি করা উচিত’: ট

19

বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরি

20