Jahirul Hasan
প্রকাশ : Nov 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। আগামী ২২ নভেম্বর (রোববার) দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাবেন তিনি।

২০ নভেম্বর (শুক্রবার) এ তথ্য নিশ্চিত করেছে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন বালেন্দ্র শাহ। এছাড়া বালেন্দ্র শাহের সম্মানে ভারতের প্রধানমন্ত্রী একটি আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন— সে তথ্যও জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “নেপাল ও ভারতের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের—যা অভিন্ন সভ্যতাগত বন্ধন, সাংস্কৃতিক সাদৃশ্য এবং জনগণের মধ্যে গভীর সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই সফরটি আমাদের বহুমুখী সহযোগিতামূলক অংশীদারিত্বকে ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি থেকে পর্যালোচনা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হবে এবং উভয় দেশের জনগণের জন্য পারস্পরিক সুফল বয়ে আনবে।”

চলতি বছর মার্চ মাসে নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গিয়েছিলেন তিনি। সেটি ছিল তার প্রথম বিদেশ সফর। সেই হিসেবে ভারতে অনুষ্ঠিতব্য সফরটি তার দ্বিতীয় বিদেশ সফর হতে যাচ্ছে।

কয়েক সপ্তাহ আগে নেপাল সফরে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সেখানে বালেন্দ্র শাহের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছিল আগস্ট মাসে নেপালে বন্যার সময় ভারত যে দ্রুত ও উল্লেখযোগ্য মানবিক ও কারিগরি সহায়তা প্রদান করেছিল, তার জন্য নেপালের নেতৃত্ব কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এবারের সফরে ভারতের ব্যবসায়ী নেতাদের একটি সম্মেলনেও যোগ দেওয়ার কথা রয়েছে বালেন্দ্র শাহের।  উল্লেখ্য, ভারত নেপালের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার; নেপালের মোট আমদানির ৬০ শতাংশেরও বেশি আসে ভারত থেকে।

নেপালের দৈনিক দ্য কাঠমান্ডু পোস্ট-কে দেশটির পররাষ্ট্র সচিব অমৃত রাই জানিয়েছেন য, সফরকালে দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

রাই আরও জানান, এই সফরকালে কিছু নতুন প্রকল্পের উদ্বোধন করা হবে এবং অন্যান্য কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দেওয়া হবে।

সূত্র : ফার্স্টপোস্ট, কাঠমান্ডু পোস্ট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লি সফরে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

1

হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩

2

‘পরাজিত ব্যক্তি’ বলায় সাংবাদিকের প্রতি রেগে আগুন ট্রাম্প

3

বগুড়ার উন্নয়নে এক বিন্দুও ছাড় নয় : প্রতিমন্ত্রী শাহে আলম

4

অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে যে লক্ষ্যের কথা জানালেন সিমন্স

5

পুনরুদ্ধারের পথে উপসাগরীয় তেলের রপ্তানি, ‘ঝুঁকিতে’ হরমুজ প্

6

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টরের সা

7

জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে ট্রাম্পের প্রস্তাবে যে শর্তে র

8

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

9

গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রাশেদ খাঁন

10

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণের নির

11

সৌদিকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুতিদের

12

দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি

13

২০ বছর বয়সী ব্রাজিলিয়ানকে পেতে ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেবে

14

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

15

ব্যালন ডি’অর জিতলে আফ্রিকাকে উৎসর্গ করবেন এমবাপে, ভোট পাওয়ার

16

বন্ধুত্বকে সম্মান জানাতে ধোনির সঙ্গে অবসরের ভাবনায় রায়না

17

‘জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে

18

মধ্যপ্রাচ্য থেকে সেনার সংখ্যা কমিয়ে নেওয়ার পরিকল্পনা যুক্তরা

19

‘বানে ভেসে যাচ্ছিলাম, প্রাণ বাঁচল আমগাছে আটকে’

20