Jahirul Hasan
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক ফরম্যাটে হলেও ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ


ভারতের বাংলাদেশ সফর ঘিরে অনিশ্চয়তার মেঘ এখনো কাটেনি। দেশটির সরকারের অনুমোদন না মিললে আবারও ভেস্তে যেতে পারে বিরাট কোহলি-রোহিত শর্মাদের বাংলাদেশ সফর। তবে ভারতকে যেকোনোভাবে বাংলাদেশে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রয়োজনে পূর্ণাঙ্গ সিরিজের বদলে এক ফরম্যাটের সিরিজ আয়োজনের প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে বিকল্প হিসেবে এক ফরম্যাটের তিন ম্যাচের সিরিজ আয়োজন নিয়েও কথা হয়েছে।

মূলত গত বছরের মাঝামাঝি সময়ে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। তবে ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে সফরটি স্থগিত করে ভারত। পরে সেটি ১৩ মাস পিছিয়ে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে নির্ধারণ করা হলেও এখনো পর্যন্ত চূড়ান্ত অনুমোদন মেলেনি। 

এ কারণে এখনো সফরের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করতে পারেনি বিসিবি। যদিও দুই বোর্ডের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে।

ভারত শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে এলে ম্যাচ আয়োজনের জন্য দুটি ভেন্যুকে প্রাধান্য দিচ্ছে বিসিবি—ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এই প্রস্তাব ইতোমধ্যেই ভারতীয় বোর্ডের কাছেও পাঠানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আইসিসির সভায় পূর্ণাঙ্গ সিরিজের পাশাপাশি কেবল একটি ফরম্যাটে তিন ম্যাচের সিরিজ আয়োজনের সম্ভাবনাও আলোচনায় এসেছে। এ বিষয়ে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রয়োজনে এক ভেন্যুতেই পুরো সিরিজ আয়োজন করতে রাজি আছে। তবে তাদের প্রথম পছন্দ তিনটি টি-টোয়েন্টি একটি ভেন্যুতে এবং তিনটি ওয়ানডে অন্য একটি ভেন্যুতে আয়োজন করা। সে ক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রামই এগিয়ে রয়েছে। পাশাপাশি যেকোনো একটি ফরম্যাটে সিরিজ আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্প্রতি লন্ডনে আইসিসির সভার ফাঁকে দুই বোর্ডের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে।’

আগামী সেপ্টেম্বরে দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে। তবে বাংলাদেশ সফর চূড়ান্ত হলে সেই সিরিজ স্থগিত বা বাতিল হতে পারে। কারণ আগস্টের শেষ দিকে বাংলাদেশে এসে সাদা বলের সিরিজ শেষ করেই এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বে ভারতীয় দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য জেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নে ৫৮ কোটি টাকার পর

1

জাপানে জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়ে ১.৮ শতাংশে দাঁড়িয়েছে

2

‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্

3

ইরানে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর

4

বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে ফিফাকে আইনি নোটিস উয়েফার

5

কুবির আন্তঃবিভাগ টুর্নামেন্টের সেরাদের সেরা হলেন যারা

6

গাজায় বোর্ড অব পিসের প্রথম নির্মাণ কাজ, হবে সামরিক ঘাঁটি

7

বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশা

8

জ্বালানি খাত: মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধিতে যুুক্তরা

9

রিয়ালের লাভ-ক্ষতির অঙ্কে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের

10

এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী

11

সংসদের তৃতীয় অধিবেশন শুরু

12

প্রয়োজন হলে দিল্লি যাব, ককরোচদের আন্দোলনে যোগ দেব: মমতা

13

এনরিকের প্রশংসায় পঞ্চমুখ মোনাকোর ব্রাজিলিয়ান কোচ ফিলিপে লুইস

14

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্

15

এমন ভুল না করলেও পারতাম— অতীত নিয়ে শাকিব খান

16

যুক্তরাজ্যকে ইসলামি প্রজাতন্ত্র বলে নেতানিয়াহুর কটাক্ষ

17

সরকারের ১৮০ দিনের কার্যক্রমের তথ্য জনগণের সামনে তুলে ধরবেন প

18

জার্মানিতে রেকর্ড তাপপ্রবাহ, ২০১৬ সালের পর সর্বোচ্চ প্রাণহান

19

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

20