Jahirul Hasan
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল : রিজভী

জাতীয়তাবাদী যুবদল তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

যুবদলের ভবিষ্যৎ ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক সুরক্ষার যে নতুন রাজনীতির সূচনা করেছেন, তা বাস্তবায়নে জাতীয়তাবাদী যুবদল অনবদ্য অবদান রাখবে। দেশের গঠনমূলক ও পুনর্গঠনমূলক কাজ এবং মানুষের আর্থিক উন্নয়নে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে যুবদল কাজ করে যাবে। 

তিনি বলেন, আজ থেকে ৪৮ বছর আগে দেশের মহান স্বাধীনতার ঘোষক এবং পরে বহুদলীয় গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতা নিশ্চিতকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা হয়। দীর্ঘ পথপরিক্রমায় সংগঠনটি দেশের তরুণদের অন্যতম বৃহত্তম যুব সংগঠনে পরিণত হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, সংগ্রাম, সাহস, ঐক্য ও বীরত্বের প্রতীক যুবদলকে ফ্যাসিস্ট সরকারের আমলে রাজপথে বহুবার দমনপীড়নের শিকার হতে হয়েছে। মাসের পর মাস কারাগারে আটকে রাখা হয়েছে, অনেকের বিরুদ্ধে যাবজ্জীবন জেলের সিদ্ধান্ত দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। তবুও তারা গণতান্ত্রিক সংগ্রাম ও নিজেদের কর্তব্য থেকে একচুলও পিছপা হননি।

এসময় যুবদলের প্রশংসা করে রিজভী বলেন, গণতন্ত্রের সংগ্রাম, মানুষের অধিকার রক্ষা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয়তাবাদী যুবদলের অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন। বহু সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে যুবদল নিজেদের বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

যুবদলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, আব্দুল মোনায়েম মুন্না এবং নুরুল ইসলাম নয়ন ছাত্রজীবন থেকেই অনেক ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে আজকের যুবদলের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন। তাদের এই অসম সাহসী নেতৃত্ব ফ্যাসিস্ট ও একনায়কতন্ত্রের পতনে এক প্রভাবকের ভূমিকা পালন করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেলা ১১টায় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী

1

প্রাকৃতিক বিপর্যয় রোধে ব্যাপক হারে গাছ লাগানোর আহ্বান আমিনুল

2

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

3

প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: র

4

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএ

5

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

6

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪

7

আবুধাবি টেস্টে ‘সময় নষ্ট’ করায় শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

8

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম

9

যুক্তরাষ্ট্র কি তবে মিয়ানমারে ফিরছে আবারও?

10

ব্রাজিলিয়ান তারকার সঙ্গে নতুন চুক্তি করতে চায় ইন্টার

11

হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের

12

রাশিয়ায় ট্রেনের ধাক্কায় মিনিবাসের ছয় যাত্রী নিহত

13

এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শা

14

সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, দিলেন যেসব নির্দ

15

এমন ভুল না করলেও পারতাম— অতীত নিয়ে শাকিব খান

16

বরগুনায় মহিলা মাদ্রাসায় লাইব্রেরি সহ টাকার বরাদ্দ দিলো এনজি

17

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, শাস্তি দাবি জাম

18

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধ

19

বিশ্বকাপে গ্রুপসেরা হতে চায় বাংলাদেশ

20