নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলনে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী দোসর জড়িত থাকার অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টা ৩ মিনিটে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই সম্মিলনের আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উপাচার্য সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তবে অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ ফিরে আসায় অনুষ্ঠান আবার শুরু হয়।
এমন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় সংশ্লিষ্ট বিদ্যুৎ ব্যবস্থাপনা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগকারীদের দাবি, অনুষ্ঠানের বিদ্যুৎ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ডেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. গোলাম রাব্বানী, নির্বাহী প্রকৌশলী রায়হান আরেফিন এবং সহকারী প্রকৌশলী রেজাউল করিম।
অভিযোগ রয়েছে, অনুষ্ঠানের বিদ্যুৎ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ডেসকোর কর্মকর্তা রুয়েট শিবিরের প্রেসিডেন্ট, জামাত সমর্থিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ গোলাম রাব্বানী, জাসদ সমর্থিত নির্বাহী প্রকৌশলী রায়হান আরেফিন এবং বিগত ফ্যাসিস্ট আমলে বঙ্গবন্ধুর ছবি দিয়ে নির্বাচন করা সহকারী প্রকৌশলী রেজাউল করিম।
তাদের আরও দাবি, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর রাষ্ট্রীয় অনুষ্ঠানের মতো স্থানে বিদ্যুৎ ব্যবস্থাপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগ্যতা, পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা যথাযথভাবে নিশ্চিত করা জরুরি।
এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে কোনো বড় অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট শুধু বিব্রতকর পরিস্থিতিই সৃষ্টি করে না, বরং যথাযথ বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত না থাকলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হতে পারে।
এ ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত একাধিক অধ্যক্ষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক অধ্যক্ষ বলেন, “প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এমন বিদ্যুৎ বিভ্রাট কোনোভাবেই স্বাভাবিক নয়। এর পেছনে নাশকতা আছে কিনা, তা খতিয়ে দেখা দরকার।”
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ৬ দফা দাবি জানানো হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ অনুসন্ধানে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।অনুষ্ঠানের বিদ্যুৎ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের দায়িত্ব ও ভূমিকা খতিয়ে দেখতে হবে।দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিদ্যুৎ ব্যবস্থাপনায় কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য হতে পারে না। আজকের এই ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য সতর্কবার্তা। সময়মতো যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
এর আগে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেন। সম্মিলনে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়িত্বশীলদের জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।