Jahirul Hasan
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

পূর্বঘোষণা ছাড়াই ভেদরগঞ্জ হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রী


মাহাবুব তালুকদার:

কোনো পূর্বঘোষণা ছাড়াই শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। 

শনিবার (১ আগস্ট) দুপুরে আকস্মিক এ পরিদর্শনে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, রোগীদের সেবার মান এবং ওষুধ সরবরাহ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, পুরুষ ও নারী ওয়ার্ড, প্রসূতি ও শিশু বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ প্রাপ্তি, চিকিৎসকদের উপস্থিতি এবং হাসপাতালের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। রোগীদের বিভিন্ন অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে স্বাস্থ্য মন্ত্রী বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম, অবহেলা কিংবা গাফিলতির সুযোগ নেই। জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক আচরণ করতে হবে। কেউ দায়িত্বে অবহেলা করলে কিংবা নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে টার্মিনেশন অথবা সাসপেনশনের মতো কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, "সরকার জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনসেবায় কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না।"

পরিদর্শনকালে তিনি আরও বলেন, "এই সরকার ব্যর্থ হলে এ দেশে কেউ বাস করতে পারবে না। জুলাই অভ্যুত্থানের পর জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

পরিদর্শন শেষে হাসপাতাল চত্বরে অবস্থিত দুটি বেসরকারি ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র না থাকায় ক্লিনিক দুটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সংশ্লিষ্টদের দ্রুত আইনগত ও প্রশাসনিক শর্ত পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সরকারি অফিস চলাকালীন সময়ে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখার অভিযোগে দুই চিকিৎসকের বিরুদ্ধে শোকজ (কারণ দর্শানোর) নির্দেশ দেন স্বাস্থ্য মন্ত্রী। তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনের সময় কোনো চিকিৎসক ব্যক্তিগত প্রতিষ্ঠানে সেবা দিতে পারবেন না। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে নিয়মিত আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান। তিনি সংশ্লিষ্ট সকলকে জনগণের আস্থা অর্জনে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাফপ্যান্ট পরে, পায়ের ওপর পা তুলে নেতানিয়াহুর সাথে বৈঠক করল

1

বিশ্বকাপ জয়ে বাঁধভাঙা উল্লাস, ভূমিকম্পের মতো ‘কম্পন’ অনুভূত

2

পাঁচ দিন ভারি বৃষ্টির আশঙ্কা, রাজধানীতে তাপমাত্রা কমার সম্ভা

3

ভয়াবহ দুর্ঘটনার শিকার মেঘলা মুক্তা, রয়েছেন আইসিইউতে

4

লিভার ক্যান্সারে আক্রান্ত নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর র

5

পরমাণু প্রকল্পের সরঞ্জাম দুর্গম পিকাক্স পর্বতে স্থানান্তর কর

6

ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহ

7

ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্

8

‘ফুটবল এমন এক ভাষা যা শব্দ ছাড়াই কথা বলে’

9

ইতালি দলে পিরলোর নিয়োগে নতুন মোড়

10

আইকনিক গার্ল যে বার্তা দিলেন

11

২০১১ থেকে ২০২৬, বার্সার ছোঁয়াতেই বিশ্বজয় স্পেনের

12

জেডি ভ্যান্সের সফরের তথ্য ‘ফাঁস’ করার দায়ে সিক্রেট সার্ভিস এ

13

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেক

14

হরমুজ প্রণালি অবরুদ্ধ রাখতে স্পিড বোটেই ভরসা ইরানের

15

‘পাকিস্তানে ককরোচ পার্টির উত্থান হতে পারে’, সতর্কবার্তা নাকভ

16

সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয়

17

‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টাইন তারকা, ভবিষ্যত নিয়

18

ইরানে স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানাল পাকিস্তানি

19

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

20