Jahirul Hasan
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রযোজকের ‘নম্র’ আমন্ত্রণ, নায়িকার ‘নাটকীয়’ স্থানত্যাগ!

ঢালিউডে এমনিতেই কর্মখরা। ফলে কাজের চেয়ে কথা হয় বেশি। একটা ইস্যু আসে, নানা চর্চা হয়; কদিন পর ফের নতুন ইস্যু। যেমন আজ শনিবার (১০ অক্টোবর) চর্চার কেন্দ্রে অভিনেত্রী নুসরাত ফারিয়ার এক কাণ্ড। সাংবাদিকদের এড়াতে শুটিং স্পট থেকে ‘নাটকীয়ভাবে’ চলে গেছেন তিনি। এখন অভিনেত্রী আর বিনোদন সাংবাদিকরা যেন মুখোমুখি অবস্থানে!

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনা ও এম এইচ খোকনের পরিচালনায় নতুন সিনেমা ‘লজ্জা’য় অভিনয় করবেন ফারিয়া, এ খবর পুরনো। শুক্রবার (৯ অক্টোবর) প্রযোজক আবদুল আজিজ জানালেন, শনিবার থেকে উত্তরার দিয়াবাড়িতে হবে এর শুটিং। সেখানে সাংবাদিকদের ‘নম্র’ সুরেই আমন্ত্রণ জানান তিনি। সময়-স্থান উল্লেখ করে দিয়ে ‘সবাইকে আসার অনুরোধ’ জানান আজিজ। তিনি এবং ফারিয়া গণমাধ্যমের সঙ্গে কথাও বলবেন, এমনই ছিল বার্তা।

সময় দেওয়া হয়েছিল সকাল ৮টা। খুব স্বাভাবিক, ক্যামেরা-বুম নিয়ে অতো সকালে সেখানে হাজির হওয়া অনেকের জন্যই কষ্টকর ছিল। তবুও পেশার খাতিরে গিয়েছেন। কিন্তু ঘটল কী?

জানা গেছে, সাংবাদিকদের দিয়ে মূলত ‘লজ্জা’ সিনেমার একটি দৃশ্যায়ন সেরেছেন নির্মাতারা। সেটুকুও নাহয় হাসিমুখেই মেনে নেন সংবাদকর্মীরা। কিন্তু তারপর কথামাফিক পেশাদার সাক্ষাৎকার তো দেওয়ার কথা নায়িকা-প্রযোজকের। সেটা হলো না। সাক্ষাৎকার পর্ব আসতে না আসতেই ফারিয়া ত্যাগ করলেন স্থান। অজুহাত দিলেন, ‘পেটে অসুখ’-এর। উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকেই জানা গেল এমনটা। যদিও সকাল থেকে তিনি সানন্দেই শুটিং করছিলেন।

ফারিয়ার এমন কাণ্ডে হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন সংবাদকর্মীরা। আর সেটার বিপরীতে তিনি দিলেন এক প্রতিক্রিয়া। সেখানে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে ফারিয়া বলেন, ‘কোনো প্রযোজক, পরিচালক কিংবা প্রোডাকশন হাউস যখন শুটিং চলাকালীন আপনাদের শুটিং স্পটে আমন্ত্রণ জানায়, তখন দয়া করে আগে যাচাই করে নেবেন, ঠিক কী উদ্দেশ্যে আপনাদের সেখানে ডাকা হচ্ছে। আপনাদের ক্যামেরা, বুম বা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে নিজেদের প্রচার ও জনপ্রিয়তা বাড়ানোর জন্য? নাকি কোনো শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার কথা বলে আপনাদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে? যদি তাই হয় সেই শিল্পীর সাথে স্পট এ যাওয়ার আগে যোগাযোগ করুন, সে এই বিষয়ে অবগত কিনা। একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি, যে শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার কথা বলা হচ্ছে, তার কাছ থেকে আদৌ এ বিষয়ে সম্মতি নেওয়া হয়েছে কি না। অনেক সময় আপনাদের এক ধরনের আশ্বাস দিয়ে শুটিং স্পটে আমন্ত্রণ জানালেও বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে।’

শুটিং সেটে নির্মাতা-প্রযোজকরা সাংবাদিকদের আমন্ত্রণ জানান, অতঃপর অভিনেতা-অভিনেত্রীরা কথা বলেন, এমনটা শোবিজ ইন্ডাস্ট্রির সাধারণ ঘটনা। কিন্তু ফারিয়া যে ‘সম্মতি’-বিষয়ক প্রশ্ন তুলেছেন, তাতে ভ্রূ কুঁচকে গেল খোদ প্রযোজকেরও!

প্রযোজক আবদুল আজিজ বললেন, ‘তাকে (নুসরাত ফারিয়া) জিজ্ঞেস করিনি। কারণ এটা খুবই সাধারণ ব্যাপার যে, সাংবাদিকরা আসলে শিল্পীরা কথা বলবে। আগে সবসময় এমনই হয়েছে। তাই তার অনুমতি নেওয়ার কথা মনে আসেনি।’

এ ঘটনার জন্য সাংবাদিকদের প্রতি দুঃখপ্রকাশও করেছেন জাজ-কর্ণধার।
উল্লেখ্য, ‘লজ্জা’ সিনেমায় ফারিয়ার সঙ্গে আজমেরী হক বাঁধনেরও অভিনয়ের কথা রয়েছে। জাজের সঙ্গে সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের সামরিক নেতৃত্বে শুদ্ধি অভিযান, যুদ্ধের সক্ষমতা নিয়ে প্

1

ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির জন্য নিউজিল্যান্ডে আইন পাস

2

সিপিএলের অভিষেক রাঙিয়ে যা বললেন মিরাজ

3

হরমুজ প্রণালি ইস্যুতে নিজেদের শক্ত অবস্থানেই অনড় ইরান

4

পিএসএলে বড় ধরনের পরিবর্তনের আভাস

5

জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্

6

ফ্রান্স তারকার জন্য বিশেষ উপহার পাঠালেন নেইমার

7

মেসির বিতর্কিত ভারত সফরের কথা মাথায় রেখে সতর্ক ব্রাজিল দল

8

‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টাইন তারকা, ভবিষ্যত নিয়

9

কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি!

10

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

11

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬ অনুষ্

12

জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে ট্রাম্পের প্রস্তাবে যে শর্তে র

13

উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র :

14

কন্ডিশনের অজুহাত দিতে চান না শান্ত

15

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ

16

সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরে

17

পরীমনির ওয়ালে ‘প্রথম ক্রাশ’-এর ভিডিও, কীসে মুগ্ধ হলেন নায়িকা

18

লোহিত সাগরের উপকূলে হুথিদের অভিযানে ইরানের উচ্ছ্বাস

19

পাঁচ দিন ভারি বৃষ্টির আশঙ্কা, রাজধানীতে তাপমাত্রা কমার সম্ভা

20