Jahirul Hasan
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

চিড়িয়াখানায় মেয়ের সঙ্গে খুনসুটিতে প্রিয়াঙ্কা চোপড়া

বন্যপ্রাণীর কাছাকাছি গিয়ে নতুন অভিজ্ঞতায় মেতে উঠল ছোট্ট ম্যালটি মেরি। কখনো ক্যাঙ্গারুকে হাতে খাবার খাওয়ানো, কখনো বিশাল গন্ডারের পাশে মায়ের সঙ্গে বসে থাকা প্রকৃতির নানা বিস্ময়ের সঙ্গে এভাবেই সময় কাটাল সে। চার বছর বয়সী মেয়েকে নিয়ে অস্ট্রেলিয়া চিড়িয়াখানায় ঘুরতে গেলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

চিড়িয়াখানা ভ্রমণের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। এ সময় তার সঙ্গে ছিলেন মা মধু চোপড়াও। ছবিগুলোতে ম্যালটিকে বিভিন্ন প্রাণীর সঙ্গে সময় কাটাতে দেখা গেছে। ক্যাঙ্গারু, গন্ডার, জিরাফ থেকে শুরু করে বিশাল আকৃতির কচ্ছপ চিড়িয়াখানার নানা প্রাণীর সান্নিধ্য পেয়েছে সে।

ইনস্টাগ্রামের ছবিগুলোর ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, ‘অসাধারণ কর্মী ও চিকিৎসকদের দিকনির্দেশনায় প্রাণীদের কাছাকাছি গিয়ে ম্যালটি মেরির উচ্ছ্বাস দেখে আমার মন ভরে গেছে।’

ভ্রমণের একপর্যায়ে মায়ের পাশে বসে গন্ডারের সঙ্গে ছবি তুলেছে ম্যালটি। আবার নিজের হাতেই ক্যাঙ্গারুকে খাবার খাইয়েছে সে। অস্ট্রেলিয়ায় ‘ববটেইল’ বা ‘স্লিপি লিজার্ড’ নামে পরিচিত শিঙ্গলব্যাক গিরগিটি এবং একটি ছোট কোয়ালার সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে প্রিয়াঙ্কাকন্যা।

অন্যদিকে, প্রিয়াঙ্কার প্রকাশ করা ছবিতে দেখা গেছে, তিনিও প্রাণীদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন। কখনো জিরাফের সঙ্গে, কখনো কোয়ালাকে জড়িয়ে ধরে, আবার কখনো রিং-টেইলড লেমুরের পাশে দাঁড়িয়ে ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমঞ্চে আজ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বাংলাদেশ

1

সব মানুষের জন্যই কমিশনের দরজা খোলা থাকবে: প্রধান তথ্য কমিশনা

2

ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

3

জ্বালানি চাহিদা ও মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ীর কয়লা উত্তোলনের চিন

4

সৌদি পাইপলাইনে হামলায় ব্যবহৃত ড্রোন প্ল্যাটফর্ম জব্দ করলো ইর

5

বিশ্বকাপের হারের জবাব দিতে ব্রাজিলের মুখোমুখি জাপান

6

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরা

7

বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

8

প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি হেফাজতের

9

‘এটা সম্পূর্ণ ভুয়া’, ফেক আইডি নিয়ে মুখ খুললেন ঐশী

10

মঈন খান হাসপাতালে ভর্তি, দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাস

11

বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্র

12

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

13

বরগুনায় সাংবাদিককে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার;

14

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্র

15

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটির সভাপতি বিদ্যুৎ, সাধারণ সম্

16

সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের ন

17

বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

18

গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী

19

দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে শরীয়তপুরে শ্রমিক দল

20