Jahirul Hasan
প্রকাশ : Nov 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেন দখলের পক্ষে পুতিনের ঐতিহাসিক যুক্তি নিয়ে প্রশ্ন তুললেন তার ঘনিষ্ঠ মিত্র

ইউক্রেনের ভূখণ্ডকে রাশিয়ার অংশ বলে দাবি করার পক্ষে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ঐতিহাসিক যুক্তি তুলে ধরেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তিনি পুতিনের যুক্তির অসংগতি বোঝাতে বলেছেন, একই যুক্তি মানলে মঙ্গোলিয়াও একসময় মঙ্গোল-তাতারদের অধীনে থাকা রাশিয়ার ভূখণ্ড দাবি করতে পারে।

পুতিন দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন, মধ্যযুগীয় ‘প্রাচীন রুশ’ রাষ্ট্রজোটের কেন্দ্র ছিল কিয়েভ। সে কারণে ইউক্রেনের রাশিয়ার অংশ হওয়া উচিত। তবে ইতিহাসবিদ ও বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই এই যুক্তিকে ইতিহাসের বিকৃত ব্যাখ্যা হিসেবে সমালোচনা করে আসছেন। এবার সাধারণত পুতিনের সঙ্গে একমত থাকা লুকাশেঙ্কোও এ দাবির যৌক্তিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন।

ফরাসি সাময়িকী ‘লে পয়েন্ট’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে লুকাশেঙ্কো বলেন, ‘ইউক্রেনের ভূখণ্ড প্রাচীনকাল থেকেই রাশিয়ার ছিল, এমন দাবি করা হলে বলতে হয়, গভীরে গেলে রাশিয়ার ভূখণ্ডও একসময় মঙ্গোল-তাতারদের অধীনে ছিল। মনে আছে? তাহলে সেই যুক্তিতে পুরো রাশিয়া কাকে দিয়ে দেওয়া উচিত, মঙ্গোলিয়াকে?’

সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বললেও লুকাশেঙ্কো সামগ্রিকভাবে রাশিয়ার অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে পুতিনও যে এই যুক্তির দুর্বলতা বোঝেন, সে বিষয়ে তিনি বিশ্বাসী বলে জানান। পুতিনকে ‘চতুর ও বুদ্ধিমান রাজনীতিক’ বলেও উল্লেখ করেন তিনি।

ফরাসি সাময়িকীটির সঙ্গে আলাপকালে পুতিনের সঙ্গে নিজের বন্ধুত্বের প্রশংসা করেন লুকাশেঙ্কো। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ শুরুর জন্য ইউক্রেনকেই দায়ী করে রাশিয়ার প্রচারিত বক্তব্যও পুনরাবৃত্তি করেন। তার দাবি, ইউক্রেন রুশ জনগণকে হত্যা ও পুড়িয়ে যুদ্ধ শুরু করেছে।

পুতিনের সঙ্গে লুকাশেঙ্কোর ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেওয়ার বিপক্ষে বেলারুশের পার্লামেন্টে একমাত্র তিনিই ভোট দিয়েছিলেন। ৩২ বছর ধরে ক্ষমতায় থাকা লুকাশেঙ্কোর শাসনামলে বেলারুশ কার্যত রাশিয়ার ওপর নির্ভরশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।

ইউক্রেন যুদ্ধে বেলারুশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের সময় দেশটির ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনে অভিযান চালানোর অনুমতি দিয়েছিলেন লুকাশেঙ্কো। যদিও এখন তিনি দাবি করেন, এ বিষয়ে আগে থেকে কিছু জানতেন না। পরে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রও বেলারুশে মোতায়েনের অনুমতি দেন তিনি।

পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বর্ণনা দিতে গিয়ে লুকাশেঙ্কো বলেন, তাদের মধ্যে হাসি-ঠাট্টা হয় এবং তারা একে অপরকে আনুষ্ঠানিক পদবি নয়, নাম ধরে সম্বোধন করেন। তার ভাষায়, পুতিনের সঙ্গে সহজেই মেলামেশা করা যায়।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পশ্চিমা নেতাদের সম্পর্কের তুলনাও টানেন তিনি। লুকাশেঙ্কো বলেন, ট্রাম্পের সামনে বসে পশ্চিমা নেতারা তোতাপাখির মতো আচরণ করেন এবং তাকে কিছু বলতে ভয় পান। ট্রাম্প নিজের ইচ্ছামতো কথা বলেন, এমনকি বিদ্রূপও করেন। তাদের মধ্যে এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

সূত্র : সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের, দাবি মরিনিওর

1

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী

2

দল হারলেও মাইলফলকের আরও কাছে রোনালদো

3

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

4

সরকার অবৈধ অভিবাসনের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে

5

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও দুই ভাইবোনকে নির্যাতন, গ্র

6

বিক্ষোভ দমাতে চার সাবেক মুখ্যমন্ত্রীকে আটক করল মোদি সরকার

7

ইউক্রেনে ৫ লাখেরও বেশি রুশ সেনা নিহত: যুক্তরাজ্য

8

গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে : স্বরাষ্ট

9

ভেদরগঞ্জ মহাসড়ক এখন মরণফাঁদ

10

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অ

11

বেরোবিতে পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি,নেতৃত্বে

12

ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশি

13

বেরোবিতে একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন তৈরিতে সেমিন

14

এবার ফ্লোরিডায় কনসার্ট করবেন অপূর্ব

15

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

16

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

17

দক্ষিণ লেবাননে ‘পাইলট জোন’ চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

18

লিও, তুমি সর্বকালের সেরা: লিসান্দ্রো

19

আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বললেন শামা ওবায়েদ

20