Jahirul Hasan
প্রকাশ : Nov 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাসিনা আমলের লুটপাটের অর্থে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী

হাসিনা আমলের লুটপার্টের অর্থে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শেখ হাসিনার আমলে জনগণের টাকা লুটপাট করা হয়েছে। সেই অর্থ এখনো বিভিন্নভাবে বাংলাদেশে পাঠিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় বোমা তৈরির অভিযোগও করেন তিনি।

রবিবার রাজধানীতে সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, বাংলাদেশে শেখ হাসিনার মতো জল্লাদের স্থান নেই। ১৪০০ মানুষকে আপনি হত্যা করেছেন। দিল্লির তাবেদারির জন্য তারা আপনাকে মদদ দেয়। বাংলাদেশকে দিল্লির দাস হতে দেয়া হবে না।

শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। তার বিরুদ্ধে হওয়া রায় কার্যকরের জন্য প্রত্যর্পণ চায় বাংলাদেশ।

তিনি বলেন, সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই শান্তিপূর্ণ অবস্থানকে দুর্বলতা মনে করছেন শেখ হাসিনা। তিনি নাকি বিনা বাধায় দেশে ফিরবেন। কিন্তু তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নেই। তাহলে কীভাবে দেশে ফিরবেন? তাকে অবশ্যই আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীদের রক্তে দেশপ্রেম রয়েছে। প্রয়োজনে আত্মত্যাগ করবেন, তবু স্বাধীনতা ও স্বাধীনতার পতাকা অক্ষুণ্ন রাখবেন। বাংলাদেশকে দিল্লির অনুগত করে রাখতে চায়, এমন শক্তির সঙ্গে বিএনপির কোনো আপস নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংকটের জন্য যারা দায়ী নয়, তাদের যেন ঋণ নিতে বাধ্য না হতে হয়

1

হোয়াইট হাউসের নির্মাণকাজের কারণেই ট্রাম্পের হেলিকপ্টার ঝুঁকি

2

কালো গাউন আর সাদা গোলাপে অপরূপা মেহজাবীন

3

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি তদন্তে চার সদস্যের কম

4

গণমাধ্যমের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়: প্রেস সচিব

5

বেরোবিতে নিরাপদ ক্যাম্পাস ও জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক কর্মশা

6

গ্যাস সরবরাহ বাড়াতে নতুন ভাসমান টার্মিনাল নির্মাণের সিদ্ধান্

7

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

8

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

9

ভারতের বিপক্ষে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল

10

মিডিয়া বিভাগ ছেড়ে বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

11

ন্যূনতম বেতন প্রস্তাব মালিকপক্ষের, আপাতত প্রকাশ করছে না বোর্

12

গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

13

‘ফাদার অব অল বোম্বস’ নামে নতুন মারণাস্ত্র আনছে ইরান

14

ইরানের ড্রোন ভূপাতিত করার দাবি বাহরাইনের

15

ফিফার আসিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

16

আগে কখনও কোনো সমর্থককে এভাবে মাঠে প্রবেশ করতে দেখা যায়নি

17

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

18

মাস্কোর সতর্কবার্তা: বিশ্বজুড়ে ‘রুশ নাগরিকদের শিকার’ করছে যু

19

ইরানে ‘সীমিত মাত্রায়’ হামলা হয়েছে, জানালেন ট্রাম্প

20