Jahirul Hasan
প্রকাশ : Nov 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বায়ার্ন শিবিরে চোটের ধাক্কা, ছিটকে গেলেন অস্ট্রিয়ান মিডফিল্ডার

বায়ার্ন মিউনিখের ইনজুরি সমস্যা আরও বেড়েছে। শনিবার বুন্দেসলিগায় হামবুর্গার এসভি-র বিপক্ষে ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় কনরাড লাইমারকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে। রবিবার ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, হামবুর্গের বিপক্ষে ম্যাচে পাওয়া এই চোটের কারণে অস্ট্রিয়ান এই মিডফিল্ডারকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে।

ম্যাচের ৫২তম মিনিটে লেনার্ট কার্লসের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন লাইমার। কিন্তু ৮৭তম মিনিটে পায়ে আঘাত পাওয়ার পর তীব্র যন্ত্রণায় তাকে মাঠ ছাড়তে হয়। ম্যাচ শেষে বায়ার্নের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি এই মিডফিল্ডারের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, পরিস্থিতি মোটেও ভালো মনে হচ্ছে না।

এই চোট বায়ার্নের জন্য আরও একটি বড় ধাক্কা; কারণ দলটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আগে থেকেই শারীরিক সমস্যার কারণে মাঠের বাইরে রয়েছেন। ইসমায়েল সাইবারি ও হ্যারি কেইনের সিন্ডেসমোসিস লিগামেন্ট ইনজুরি, জামাল মুসিয়ালার পেশির তন্তু ছিঁড়ে যাওয়া এবং ম্যানুয়েল নয়্যারের গোড়ালির ইনজুরির কারণে ক্লাবের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচটি বুন্দেসলিগায় বায়ার্নের পঞ্চম ড্র এবং তাদের সর্বশেষ চারটি লিগ ম্যাচের মধ্যে তৃতীয় ড্র। ফলে অপরাজিত থাকা সত্ত্বেও গত মৌসুমের এই সময়ের তুলনায় দলটি এখন আট পয়েন্ট পিছিয়ে পড়েছে।বর্তমানে বায়ার্ন মিউনিখ বর্তমানে হ্যারি কেইন, মাইকেল ওলিসে, জামাল মুসিয়ালা এবং সার্জ গ্যানাব্রি-সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যায় ডুবে গেল এশিয়ান গেমসের আয়োজক শহর

1

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

2

দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল, ইউপি নির্বাচন নিয়ে সংলা

3

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

4

ইউক্রেন-রাশিয়া বৈঠকের আগে মোদি-জেলেনস্কির ফোনালাপ

5

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

6

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

7

নতুন পে-স্কেল আসার পর সাংবাদিকদের ওয়েজ বোর্ডের গতিবেগ বাড়বে

8

ইতালির সাবেক পুলিশ প্রধানের আত্মহত্যা

9

স্যান্ডপেপার ইস্যুতে খাজার দাবিকে সমর্থন ওয়ার্নারের

10

ন্যাটোর আদলে তুর্কি-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোট, যুক্ত হচ্

11

ভিনিসিয়ুসের ঐতিহাসিক রেকর্ড ভাঙলেন ইয়ামাল

12

বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সতর্কতা ভা

13

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্

14

জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

15

গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে:

16

ন্যূনতম মজুরি ৩০ হাজার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবর

17

প্রকৌশলী অধিকার দিবসে বেরোবিতে মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল

18

দুই দেশের বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনা

19

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ : যুক্তরাষ্ট্র, তুরস্ককে কড়া বার্তা

20