Jahirul Hasan
প্রকাশ : Nov 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় সবশেষ জয় থেকে প্রেরণা খুঁজছেন তাসকিন

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ, যে ফরম্যাটে সুখস্মৃতি এখনও তরতাজা। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল তারা এবং সেই সাফল্য থেকে অনুপ্রেরণা খুঁজছে বাংলাদেশ, এমনটাই জানালেন তাসকিন আহমেদ। 

আগের সিরিজের প্রেরণা নিয়ে আজ (রোববার) তাসকিন বলেন, ‘ইনশাআল্লাহ, আশাবাদী। অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। ওয়ানডেতে আমাদের যে বোলিং লাইনআপ আছে, অতীতেও ভালো করেছে। এখনও ভালো করবে এই আশা করছি। যখন একটু হার আসতে থাকে, মানসিকভাবে সবাই একটু ভেঙে পড়ে। তবে আমার বিশ্বাস প্রথম ম্যাচ ভালোভাবেই শুরু করব।’

ব্যাটিংয়ে কৌশলগত জ্ঞানের উন্নতি নিয়ে তাসকিন বলেন, ‘সেটা নিয়ে অবশ্যই কাজ হচ্ছে। গত বেশ কিছু ম্যাচে আমরা চাপের মুখে ধসে পড়েছিলাম। কিছু ম্যাচে ৫০ ওভার ব্যাটিংও করা হয়নি। সেগুলো নিয়ে ভালোভাবে কাজ করা হচ্ছে। আশা করি দ্রুত মাঠে এগুলোর প্রতিফলন আসবে ইনশাআল্লাহ। যারা মূলত ব্যাটার, তারাও তো কেউ ইচ্ছা করে ব্যর্থ হতে চায় না। যখন ব্যর্থ হয়েছে, কাজ করে যাচ্ছে। আশা করি এই সিরিজ থেকে ভালো করা শুরু হবে ইনশাআল্লাহ।’

ফিল্ডিংয়ের ভুলত্রুটি নিয়ে এই পেসারের ভাষ্য, ‘ক্যাচ ড্রপ আসলেই সুখকর নয়, আমার বলে হোক বা যার বলেই হোক। আশা করছি এই ভুলগুলো হবে না। সাদা বল, সীমিত ওভার। ভুল হলে মাশুল গুনতে হতে পারে। আশা করছি সব ভালো দিয়েই শুরু হবে ইনশাআল্লাহ।’

২০২২ সালের মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এ জয় পেয়েছিল বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স করেন তাসকিন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উৎসবমুখর পরিবেশে বেরোবির গণিত বিভাগ ছাত্র সংসদ নির্বাচন, নতু

1

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

2

নতুন হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

3

সরকার অবৈধ অভিবাসনের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে

4

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

5

নেতৃত্ব হারিয়ে দল থেকে বাদ পড়ার কারণ খুঁজছেন সূর্যকুমার

6

মিরাজের অনন্য কীর্তি

7

আনসারের তিন আইন একীভূত করে হবে ‘আনসার বাহিনী আইন’ : স্বরাষ্ট

8

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী

9

ইতালিতে জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে শ্রমিক-শিক্ষার্থীদের

10

ভয়াবহ দুর্ঘটনার শিকার মেঘলা মুক্তা, রয়েছেন আইসিইউতে

11

ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন জানালেন যুক্তরাষ্ট্রের প্রথম মু

12

ভেদরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং,

13

ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের জমকালো

14

পাকিস্তানে দুই বিদেশি নারীকে গণধর্ষণ, উপপ্রধানমন্ত্রীর নাতিস

15

একদিনের জেদ থেকে ১৭ বছরের অভ্যাস, নিজের চুল নিজেই কাটেন বেরো

16

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরছেন শরিফুল

17

ইয়েমেনে সেনা অভিযান : ২৪ ঘণ্টায় ৩ শতাধিক হুথি যোদ্ধা নিহত

18

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন

19

স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

20