Jahirul Hasan
প্রকাশ : Nov 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাবিলার মুখে হয়তো ‘আঁর ইভা’ ডাক আর শোনা হবে না : ইভানা

১৪০ পর্বে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। এবারের সিজনে দেখা যায়নি পারসা ইভানাকে। তবে পর্দায় অনুপস্থিত থাকলেও ‘ইভা’ চরিত্রটির জন্য এখনো দর্শকের ভালোবাসা পাচ্ছেন এই অভিনেত্রী। দর্শকের এমন ভালোবাসা আর ধারাবাহিকটির সঙ্গে জড়িয়ে থাকা পুরোনো স্মৃতি তাকে আবেগাপ্লুত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতির কথা জানিয়েছেন পারসা ইভানা। তিনি লেখেন, ‘একটা ঘোরের মধ্যে আছি, বুকটা ভারি হয়ে আছে। ২০২১ আমার ক্যারিয়ার বদলে দিয়েছিল। গত দেড় বছর আমি পর্দায় ছিলাম না, কিন্তু আমার মনটা যেন আটকে ছিল সেই ছাদে, সেই বাসার দরজার সামনে,সেই ২০২১ থেকে ২০২৩-এর সময়টায়।’

অভিনেত্রী আরও লেখেন, ‘পৃথিবীতে হয়তো আরও অনেক কাজ করব, আরও অনেক গল্পের অংশ হব। কিন্তু ওই সময়টায় আর কখনো ফিরে যেতে পারব না। আর কখনো কাবিলার মুখে ‘আঁর ইভা’ হয়তো শুনতে পারবো কিনা কে জানে।’

দর্শকের ভালোবাসায় কৃতজ্ঞতা জানিয়ে পারসা ইভানা লেখেন, ‘আমাকে এভাবে মনে রাখার জন্য ধন্যবাদ। আপনারা আবার প্রমাণ করে দিলেন কাউকে ভালোবাসতে হলে তার উপস্থিতি সবসময় জরুরি নয়। কখনো কখনো অনুপস্থিতিতেও মানুষ হৃদয়ে থেকে যায়, ঠিক আগের মতোই।’

প্রসঙ্গত, ২০১৭ সালে যাত্রা শুরু করেছিল ‘ব্যাচেলর পয়েন্ট’। এত দীর্ঘ সময় ধরে দেশের কোনো নাটক অবস্থান ধরে রাখতে পারেনি। এর চরিত্রগুলোর নাম, সংলাপ, কিংবা তাদের মধ্যকার হাস্যরস ও আবেগপূর্ণ মুহূর্তগুলো হয়ে উঠেছিল দর্শকের বিনোদনের অন্যতম সঙ্গী। 

‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রধান কয়েকটি চরিত্রে আছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মুসাফির সৈয়দ বাচ্চু, মনিরা আক্তার মিঠু, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফ্রিকার দেশ বেনিনে যাচ্ছেন সাফ প্রেসিডেন্ট খিয়াং নয়ন

1

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম

2

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

3

ধর্ষণ মামলায় ভারতীয় ক্রিকেটারকে গ্রেপ্তারের নির্দেশ

4

বোমা হামলায় ধ্বংসস্তূপ, সংস্কারের পর আবার আজান হলো মসজিদে

5

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

6

অবসর নিয়ে এখনই কোনো চিন্তা নেই মদরিচের

7

বীমার ৪৪ লাখের আশায় স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাড়ি চাপা দিলে

8

উপাচার্যের আপ্যায়নে ২৭ লাখ ব্যয়ের পর আরও ২০ লাখের চাহিদা বের

9

বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র

10

মেসির সেই ‘অসম্মান করবেন না’ মন্তব্য নিয়ে মুখ খুললেন রেফারি

11

ভেদরগঞ্জে আবাসিক হোটেল থেকে প্রাথমিক বিদ্যালয়ের অর্ধগলিত শিক

12

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

13

এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

14

নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায়

15

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত

16

ছক্কা মেরেও ফাইনাল নিয়ে কুলাসেকারার সঙ্গে কথা বলেননি ধোনি

17

রাশমিকার ফ্লপকে হিট করে দিল বাংলাদেশি দর্শকরা!

18

সান্তোসকে জেতানোর পর বিতর্কে জড়ালেন নেইমার

19

দুর্গার সাজে পরীমনি, চোখ ফেরানো দায়!

20