Jahirul Hasan
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সান্তোসকে জেতানোর পর বিতর্কে জড়ালেন নেইমার


একমাত্র গোলে ব্রাজিলিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে জিতেছে সান্তোস। রেমো হারানোর পথে সেই গোলে অ্যাসিস্ট করেন সেলেসাও তারকা নেইমার জুনিয়র। তবে খেলা শেষে তিনি বিতর্কের জন্ম দেন প্রতিপক্ষ খেলোয়াড় ও স্টাফদের উদ্দেশে উসকানিমূলক মন্তব্য করে। দু’পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাদের শান্ত করেন নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা।

বুধবার ভোরে ব্রাজিলিয়ান কাপের শেষ ষোলোর ম্যাচ শেষে মাঙ্গেইরাঁও স্টেডিয়ামের ভেতরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রেমোকে ১-০ গোলে হারানোর পর ড্রেসিংরুমে যাওয়ার পথে প্যারাইন্স ক্লাবটির কয়েকজন কর্মকর্তার সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সান্তোস তারকা নেইমার। সাংবাদিক ব্রেন্নো রায়োলের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, শেষ বাঁশি বাজার কিছুক্ষণ পরই নেইমার রেমো প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছেন।

তবে কী কারণে এই উত্তেজনাকর পরিস্থিতির সূচনা হয়, তা ভিডিও থেকে স্পষ্ট নয়। চিৎকার-চেঁচামেচি ও গালাগালির মধ্যেই উসকানির জবাব দিতে দেখা যায় নেইমারকে। তিনি বারবার ‘এলিমিনেটেড’ (বিদায়) শব্দটি উচ্চারণ করছিলেন। এ ছাড়া রেমো কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন অঙ্গভঙ্গি করেন এবং একপর্যায়ে অশালীন ভাষাও ব্যবহার করতে শোনা যায়।

ভিডিওতে দেখা যায়, দুই পক্ষের এই উত্তপ্ত বাকবিনিময় দ্রুতই খেলোয়াড়, কোচিং স্টাফ ও দুই দলের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে। স্টেডিয়ামের অভ্যন্তরীণ করিডরে উপস্থিত সবাই পরিস্থিতি বোঝার চেষ্টা করলে কয়েক মুহূর্তের জন্য উত্তেজনা আরও বেড়ে যায়। ভিডিওতে সান্তোসের আরেক তারকা গ্যাবিগোলকেও দেখা যায়। তিনি দূর থেকে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছিলেন এবং নেইমার ও রেমো কর্মকর্তাদের মধ্যে সৃষ্ট এই উত্তেজনায় বিস্মিত প্রতিক্রিয়া জানান।

এদিকে, রেমোর সমর্থক ও কর্মকর্তাদের একটি অংশ কয়েকটি ব্যারিকেড ফেলে দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে সান্তোসের নিরাপত্তাকর্মীরা দলের ড্রেসিংরুমের সামনে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

ম্যাচে রেমোকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিলিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে সান্তোস। এর আগে ভিলা বেলমিরোতে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচটি ড্র হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যা

1

বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সতর্কতা ভা

2

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

3

ভারতের গোয়ার গ্রুপে বাংলাদেশের ফর্টিজ

4

এনরিকের প্রশংসায় পঞ্চমুখ মোনাকোর ব্রাজিলিয়ান কোচ ফিলিপে লুইস

5

নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায়

6

মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে শাড়ি পরে ম্যারাথনে মা

7

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

8

পরিসংখ্যানে বাংলাদেশের ঐতিহাসিক জয়

9

জ্বালানি স্বনির্ভরতার পথে মিসর, গ্যাস অনুসন্ধানে ২০ শতাংশ প্

10

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরছেন শরিফুল

11

সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

12

শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গ

13

পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্ম

14

সব কিছু জিততে চাই, বার্সেলোনায় পা রেখেই বললেন রদ্রি

15

মক্কাকে লক্ষ্য করার অভিযোগ প্রত্যাখ্যান, সৌদির বিরুদ্ধে ইয়েম

16

কাসেমিরোকে দলে নিয়ে বিপাকে মিয়ামি

17

স্পর্শিয়া এবার ‘লালপরী’

18

যুদ্ধের জন্য ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

19

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও দুই ভাইবোনকে নির্যাতন, গ্র

20