Jahirul Hasan
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধের তহবিল বন্ধ করতে মার্কিন সিনেটরের আহ্বান

ইরান যুদ্ধের তহবিল বন্ধে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ডেমোক্র্যাট সদস্য ক্রিস ভ্যান হোলেন। তার অভিযোগ, ইরানে প্রেসিডেন্ট ট্রাম্প একটি ‘বেআইনি ও স্বেচ্ছাধীন’ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

এছাড়া ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ইরান যুদ্ধে নিহত এবং আহত মার্কিন সেনাদের প্রকৃত সংখ্যা গোপন করার অভিযোগও তুলেছেন তিনি। গতকাল (বুধবার) কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ক্রিস ভ্যান হোলেন লিখেছেন, “প্রেসিডেন্ট, যিনি নিয়মিতভাবে তার সামরিক সদস্যদের হতাহতের তথ্য গোপন করে আসছেন, তিনি এখন ইরানের বিরুদ্ধে তার এই বেআইনি ও স্বেচ্ছাধীন যুদ্ধে আরও ১০ হাজার পর্যন্ত সেনা পাঠাচ্ছেন। ট্রাম্প যখন বলেন যে তিনি আগামী মাসে নতুন করে হামলা পরিচালনা করার পরিকল্পনা করছেন, তখন তার কথা বিশ্বাস করুন। কংগ্রেসের উচিত এই যুদ্ধে অর্থায়ন বন্ধ করে দেওয়া।”

এদিকে সম্প্রতি এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, পেন্টাগন মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ (বিমানবাহী রণতরী কেন্দ্রিক নৌবহর) এবং অতিরিক্ত মেরিন কোর জাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। নভেম্বরের শুরুর দিকে মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প ইরানের ওপর পুনরায় হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন বলে জানা গেছে।

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, এই মোতায়েনের ফলে ওই অঞ্চলে আরও প্রায় ৯ হাজার থেকে ১০ হাজার মার্কিন সেনা যুক্ত হতে পারে।
সংবাদপত্রটির উদ্ধৃত কর্মকর্তাদের তথ্যমতে, এসব যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, মেরিন সেনা এবং নাবিকদের নভেম্বরের শেষ নাগাদ সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরের দিন অর্থাৎ ৪ নভেম্বরেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করবে মার্কিন বাহিনী।

তবে মধ্যবর্তী নির্বাচনে নিজের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির ভরাডুবির পর গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি বলেছেন, ইরানে ফের নতুন করে অভিযান পরিচালনার কোনো পরিকল্পনা তার নেই।

সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত

1

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স

2

দেবের জন্য শুভশ্রীর খোলা চিঠি, লিখলেন মনের অব্যক্ত কথাগুলো

3

জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্

4

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদ

5

শরীয়তপুরে মসজিদের ইমাম এনামুল হকের মামলা প্রত্যাহার ও মুক্তি

6

দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের আভাস

7

নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা

8

তাহসিফের শেষ মেসেজ, ‘মা আসছি’

9

পাকিস্তানে ভারত-সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত

10

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ভারতীয় স্পিনার

11

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

12

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত বেড়ে ৩

13

এবার ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম

14

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

15

ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ই

16

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎব

17

দ্বন্দ্ব পেরিয়ে বন্ধুত্ব: সালমান বললেন ‘অনেক দিন ধরেই সবকিছু

18

ব্রাজিলে নির্বাচনে হারতেই ফ্লাভিও বলসোনারোর পাসপোর্ট জব্দের

19

‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত ন

20