Jahirul Hasan
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার সংবাদ সম্মেলনে মুখ খুললেন স্বয়ং জেমস

ইতালির রোম শহরে কনসার্ট করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত বিতর্কের মুখে পড়েন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা ও নগরবাউল জেমস। হোটেল কক্ষ অপরিচ্ছন্ন রাখা এবং আয়োজকদের না জানিয়ে চলে যাওয়াসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ ওঠে তার ও তার দলের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এর আগে নগরবাউলের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমে কথা বললেও এবার ভেনিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসে সরাসরি জবাব দিয়েছেন স্বয়ং জেমস।  

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় সময় অনুযায়ী ভেনিসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নগরবাউল। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ ছাড়া এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া হোটেল কক্ষের অপরিচ্ছন্ন ছবি প্রসঙ্গে জেমস বলেন, 'একটা হোটেলের নিয়ম কানুন আছে। যে রুম নিয়ে অভিযোগ, সেখানে কিছু ইয়াং মিউজিশিয়ান ছিল। তাদের বয়স কম, হয়তো রুম পুরোপুরি গুছিয়ে বা ক্লিন করে রাখেনি। এটা এমন কোনো বড় বিগ ডিল নয়। এমন প্রায় সব হোটেলেই এটা ঘটে। এটা এমন কিছুই না, অনেকেই রুমে অনেক কিছু রাখে।'

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন রাখেন, পৃথিবীর যেকোনো হোটেল রুমেই মানুষের ব্যক্তিগত প্রাইভেসি থাকে। সেক্ষেত্রে সামাজিক মাধ্যমে কক্ষের ছবি ভাইরাল হওয়াটা তার প্রাইভেসিতে আঘাত করেছে কি না। জবাবে জেমস বলেন, 'এটা আমার রুমই না। সেক্ষেত্রে আমার প্রাইভেসির বিষয়টি আসছেই না।' যে কক্ষের ভেতরের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে, সেটি আদৌ তার কক্ষ ছিল না বলে নিশ্চিত করেন এই তারকা।

তবে আয়োজকদের পক্ষ থেকে আনা চুক্তি ভঙ্গ এবং টিকিট বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে জেমস সরাসরি কোনো মন্তব্য করেননি। উল্টো ওই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন কনসার্টের পারিশ্রমিক পরিশোধের বিষয়টি নিয়ে আয়োজকদের বিরুদ্ধেই অভিযোগ তোলেন। রবিনের দাবি, চুক্তি অনুযায়ী ৩০ হাজার ইউরো পারিশ্রমিক পরিশোধ করার পরই জেমসের মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু শো শুরুর আগে আয়োজকরা সম্পূর্ণ অর্থ পরিশোধ করেননি।

উল্লেখ্য, জেমস ও তার দল নগরবাউল ভেনিসে আগামী ২৩ আগস্ট কনসার্ট শেষে ইতালির আরও কয়েকটি শহরে পারফর্ম করবেন। এরপর ৫ সেপ্টেম্বর সুইডেনে কনসার্ট করার কথা রয়েছে তাদের। পুরো ইউরোপ সফর শেষে আগামী ২২ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে নগরবাউলের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর চেম্বার ও বেরোবির একাউন্টিং বিভাগের মধ্যে সমঝোতা স্মার

1

আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ

2

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিই

3

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা বললেন শিশির মনির

4

বোমা আতঙ্কে ২০ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন

5

৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

6

শরীয়তপুরে মসজিদের ইমাম এনামুল হকের মামলা প্রত্যাহার ও মুক্তি

7

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ইরানে

8

হাসানের ৮ উইকেটেই কাঁপছে অস্ট্রেলিয়া, তৃতীয় দিন শেষে বড় নায়ক

9

গরিবের টেসলা বিদ্যুৎ ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ হাজার

10

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল

11

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া

12

ইতালী প্রবাসী নুরুল হুদাকে "৪ কোটি টাকার" বীমা দাবি পরিশোধ ক

13

গ্রামীণ ভারতে কাজে লাগবে স্টারলিঙ্ক, দাবি ইলন মাস্কের

14

" মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহি

15

দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

16

সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে : চিফ হুইপ

17

দুই সপ্তাহে তিন মার্কিন সেনা নিহত, আহত ১০০

18

ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা

19

বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশও প্রত্যাখ্যান করল ফিফার প্রস্তাব

20