Jahirul Hasan
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

পোশাক খাতের অস্থিরতা নিয়ে সংসদে আলোচনা না থাকায় ক্ষোভ জামায়াত সাংসদের

জাতীয় সংসদের কার্যপ্রণালিতে দেশের প্রধান রপ্তানি খাত রেডিমেড গার্মেন্টস (আরএমজি) শিল্পের অস্থিরতা ও সংকট নিয়ে আলোচনার সুযোগ না রাখায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন পটুয়াখালী-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। তিনি অভিযোগ করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় ইস্যুকে বারবার এড়িয়ে যাওয়া হচ্ছে এবং এটি ল্যাপস করে দেওয়ার চেষ্টা চলছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

সংসদে প্রশ্নোত্তর পর্ব শেষে ফ্লোর নিয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, গত তিন দিন আগে আমাদের কার্যপ্রণালিতে ছিল যে রেডিমেড গার্মেন্টস শিল্পের অস্থিরতা নিয়ে আলোচনা হবে। সেদিন আলোচনা তালিকায় থাকতে থাকতেও তা বাদ পড়ে যায়। পরবর্তীতে জানানো হয় আগামী রোববার এটি নিয়ে আলোচনা হবে। আমরা রোববারও দেখলাম প্রসিডিউরে বিষয়টি আছে। যারা আলোচনা করবেন, আমরা তাদের জন্য অপেক্ষা করলাম। আমরা ভেবেছিলাম এটি তো দেশের স্বার্থের বিষয়, এটি শুধু সরকার বা বিরোধী দলের ব্যাপার নয়, এটি আমাদের সবার ব্যাপার।

তিনি আরও বলেন, কিন্তু গতকাল রাত পৌনে ৮টার দিকে যখন সংসদ মুলতবি বা ক্লোজ করে দেওয়া হলো, ঠিক তার আগমুহূর্তে দেখলাম বিষয়টি কার্যতালিকা থেকে সরিয়ে ফেলা হয়েছে। আজও দেখলাম বিষয়টি আমাদের প্রসিডিউরের মধ্যে নেই। বর্তমান পরিস্থিতিতে যেখানে গার্মেন্টস শিল্প মুখ ফিরিয়ে নিচ্ছে, ক্রেতারা সফর বাতিল করছেন, দেশের প্রায় দেড় হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেছে এবং ব্যবসাগুলো ভিয়েতনাম, ভারত ও নেপালের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে চলে যাচ্ছে-এরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুকে বারবার ইগনোর করা হচ্ছে এবং আলোচনা করতে দেওয়া হচ্ছে না।

সরকার দলের উদ্দেশে প্রশ্ন রেখে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, দেশের এই সংকটময় পরিস্থিতি নিয়ে সরকার দলের পক্ষ থেকেই তো আগে আলোচনায় নিয়ে আসা উচিত ছিল। সেখানে বিরোধী দল থেকে আমরা বারবার বিষয়টি তোলার পরও কেন তা পাচ্ছি না, মাননীয় স্পিকার? আমরা কেন এই বৈষম্যের শিকার হব?

এ সময় স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল তার বক্তব্যে হস্তক্ষেপ করে বলেন, মাননীয় সদস্য, এটি কোনো বৈষম্য নয়, আপনি বসুন। এই ১৪৭ ধারার প্রস্তাবের ইনিশিয়েটর যিনি, সেই মাননীয় সদস্য নাজিবুর রহমান সাহেবের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ধন্যবাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দা

1

সরকারকে বেকায়দায় ফেলতে তেলের কৃত্রিম সংকট তৈরি করছে একটি চক্

2

হামজার সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি করল বার্সেলোনা

3

কেন নিজের সন্তানদের আইপ্যাড দেননি স্টিভ জবস?

4

পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

5

খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ব

6

সাংবাদিকদের পেটানোর হুমকি, আব্বাসিকে আইনি নোটিশ

7

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা শুধু ‘প্রস্তাব’, বা

8

মাদকের বিরুদ্ধে বেরোবির ‘জিরো টলারেন্স’, কারবারিদের ধরিয়ে দি

9

প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

10

সৌদিতে ইয়েমেনি যোদ্ধাদের হামলার নিন্দা গালফ কোঅপারেশন কাউন্স

11

সৌদিতে সাগরে বিকল নৌকা থেকে ২ বাংলাদেশি উদ্ধার

12

এবার ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম

13

রাতের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংক

14

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল

15

প্রেমিকের নির্যাতন ও পরিচালকের লালসা, জীবনের অন্ধকার অধ্যায়

16

রোনালদোর বিদায়ে বিপুল আর্থিক ক্ষতির মুখে পর্তুগাল

17

আদালতের শর্ত ভঙ্গ করে সভা: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মা

18

আইপিএলে প্রস্তাব পেয়ে ভারতের সহকারী কোচের পদত্যাগ

19

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

20