Jahirul Hasan
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি

পাকিস্তানি টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও প্রথম সারির অভিনেত্রী ইয়ুমনা জায়েদি। বিশ্বজুড়ে 'তেরে বিন' নাটকে 'মীরব' চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন। বাংলাদেশসহ পুরো উপমহাদেশেই তার ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন একটাই- কবে এবং কোন প্রজেক্ট দিয়ে ছোট পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।

কিছুদিনের বিরতি কাটিয়ে এবার একগুচ্ছ নতুন প্রজেক্ট নিয়ে ফিরছেন ইয়ুমনা। পুরোনো হিট জুটির পুনরাবৃত্তি থেকে শুরু করে নতুন সহশিল্পীদের সঙ্গে সমীকরণ সব মিলিয়ে দর্শকরা পেতে যাচ্ছেন দারুণ সব চমক। বিনোদন জগতের বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ইয়ুমনা জায়েদির নতুন ৪টি বহুল প্রতীক্ষিত নাটক নিয়ে আজকের প্রতিবেদন।

১. ক্যাফে ফিরাক 

পাকিস্তানের বিনোদন অঙ্গনে জোর গুঞ্জন, নতুন নাটক 'ক্যাফে ফিরাক'-এ অভিনয় করতে যাচ্ছেন  ইয়ুমনা জায়েদি। এতে তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করবেন প্রতিভাবান অভিনেতা আহাদ রেজা মীর। একটি ইরানি পরিবারের গল্পকে কেন্দ্র করে নাটকটির সংলাপ সাজানো হয়েছে। দ্রুতই শুটিংয়ের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। আহাদ ও ইয়ুমনার এই নতুন রসায়ন দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

২. তেরে বিন ২ 

ইয়ুমনা জায়েদির ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত প্রজেক্ট হলো 'তেরে বিন ২'। ব্লকবাস্টার এই নাটকের দ্বিতীয় কিস্তিতে আবারও মীরব চরিত্রে ইয়ুমনা এবং মূর্তাসিম চরিত্রে ওয়াহাজ আলীকে দেখা যাবে। সেভেন্থ স্কাই এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ও সিরাজ-উল-হকের পরিচালনায় নাটকটির কাজ পিছিয়ে গেলেও শিগগিরই এর শুটিং শুরু হতে যাচ্ছে।

৫ বিলিয়ন ভিউয়ের রেকর্ড, তবুও ক্ষুব্ধ ভক্তরা

৩. লায়লা মজনু

ইয়ুমনা জায়েদি ও বিলাল আব্বাস খানের নতুন নাটক 'লায়লা মজনু' ঘিরে ভক্তদের মাঝে কৌতুহল তুঙ্গে। আইড্রিম এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এটি পরিচালনা করছেন হাসিব হাসান। শুরুর দিকে অন্যান্য তারকার নাম উঠে আসলেও বর্তমানে ইউমনা ও বিলালকেই প্রধান চরিত্রে দেখার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কাস্টিং নিয়ে চূড়ান্ত ঘোষণা আসা এখনো বাকি।

৪. পারিযাদ ২ 

দর্শকদের বহুল প্রতীক্ষিত আরও একটি প্রজেক্ট হলো 'পারিযাদ ২'। নাটকের প্রাক-প্রযোজনা পর্বের কাজ শুরু হয়েছে। এতে ইয়ুমনা জায়েদি ও আহমেদ আলী আকবরের পুরোনো জুটিকে পুনরায় ফিরিয়ে আনার আলোচনা চলছে। মূল লেখক হাশিম নাদিম খানের হাত ধরেই নতুন রূপরেখা পাচ্ছে নাটকটির সিক্যুয়েল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানি

1

সোসাইটি ফর সোশাল সাভির্সের উদ্যোগে ৩ হাজার ১৪০টি গাছের চারা

2

শোকার্ত মেসির পাশে থাকতে রোজারিও যাচ্ছেন সতীর্থরা

3

এক ফরম্যাটে হলেও ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

4

হামলার শিকার তরুণকে নিয়ে পুলিশ স্টেশনে ধর্নায় রাহুল গান্ধী

5

সালমান খানকে আদালতের নোটিশ

6

সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা

7

‘ইন্ডাস্ট্রির সঙ্গে সমন্বয় হলে গবেষণায় ব্যাপক পরিবর্তন আসবে’

8

২৪ বছর আগে লেখা, ১০ বছর আগে রেকর্ড, অবশেষে এলো সেই গান

9

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

10

খরচ বেশি হলেও বাংলাদেশ সফরে আসতে চায় ইংল্যান্ড

11

পাহাড়ে শুরু, নেপাল পেরিয়ে ভারতের দিকে ছুটল ধ্বংসের স্রোত

12

তাইওয়ান স্বাধীনতা ছাড়বে না, লাইয়ের বক্তব্যের নিন্দা চীনের

13

চাঁদে ঘাঁটি নির্মাণ প্রকল্পে ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র

14

দেশে ফিরলেন স্পিকার

15

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে কমিশন সভা শুরু

16

শেষ বিশ্বকাপে নতুন লক্ষ্য কী, জানালেন কোহলি

17

৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সৌরভ ফারসীর নতুন সিনেমা "স্নেহের বন

18

গাজী নজরুলের এমপি পদ নির্ভর করছে পুলিশের পদক্ষেপের ওপর: স্পি

19

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

20