Jahirul Hasan
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

পর্দায় নয়, পেশাদার ফুটবলে অভিষেক হচ্ছে টাইগার শ্রফের


অভিনেতা জ্যাকি শ্রফের পুত্র তিনি। বাবার পথ ধরে অভিনয়ে এসেছেন। জানেন গাইতেও। এছাড়া শারীরিক কসরত ও অ্যাথলেটে তার বিশেষ দক্ষতা। কিন্তু টাইগার শ্রফ যে দারুণ ফুটবলও খেলেন, তা কজনে জানেন!

স্রেফ শখের বশে নয়, এবার পেশাদার ফুটবলেই আত্মপ্রকাশ করতে চলেছেন টাইগার। আগামী সপ্তাহেই ভারতের বিখ্যাত ডুরান্ড কাপে অভিষেক হতে পারে তার। মুম্বাই এফসির হয়ে খেলবেন তিনি। এমনই খবর ভারতীয় গণমাধ্যমের। 

মুম্বাই এফসির সহ-মালিক জোহেব আমরানির দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দলের সঙ্গে অনুশীলন করছেন শ্রফ। শিলংয়ে গ্রুপ পর্বের একটি ম্যাচে দলের সঙ্গে তার যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

গণমাধ্যমকে জোহেব বলেন, ‘সে (টাইগার শ্রফ) দলে নিবন্ধিত হয়েছে এবং সবকিছু ঠিকঠাক করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। টাইগারের মতো একজন ব্যক্তির জন্য দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলোতে আমাদের অনেক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। মানুষ চারপাশে জড়ো হয়ে যেতে পারে, পরিস্থিতি বিশৃঙ্খলও হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমও এখন খুব নির্মম। সেখান থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এসব বিষয় মাথায় রেখে আমরা তার কাছ থেকে একটি তারিখ পেয়েছি। সবকিছু ঠিকঠাক থাকলে সে অবশ্যই একটি ম্যাচে দলের সঙ্গে যাবে। এই মুহূর্তে সে দলের সঙ্গে অনুশীলন করছে।’


অনুশীলনে টাইগার শ্রফ
২০২৪ সালে মুম্বাই এফসি প্রতিষ্ঠার সময় থেকেই ক্লাবটিতে যুক্ত রয়েছেন টাইগার শ্রফ। নিয়মিত অংশ নেন অনুশীলনে। তবে টাইগারের ফুটবল প্রতিভা নজরে আসে ২০২৩ সালে একটি ইনফ্লুয়েন্সারস লিগে। সেখানে আরও একাধিক তারকা অংশ নিয়েছিলেন। তবে ফুটবল নৈপুণ্যে আলাদা নজর কাড়েন টাইগার।

সেখান থেকেই টাইগারের খোঁজ পান মুম্বাই এফসির সহ-মালিক জোহেব আমরানি। তিনি বলেন, ‘ওই ইনফ্লুয়েন্সারস লিগে আমি বুঝতে পারি, টাইগার ফুটবল খেলতে পারে। খেলাটির কৌশলগত দিক সম্পর্কেও তার ভালো ধারণা আছে।’

এরপরই টাইগারকে ক্লাবে অনুশীলনের আমন্ত্রণ জানান তিনি। সেই অনুশীলনের মাঠ থেকে এবার পেশাদার মাঠে অভিষেক হতে যাচ্ছে ‘বাঘি’ তারকার।


সিনেমার দৃশ্যে টাইগার শ্রফ
ভারত তথা এশিয়ার অন্যতম প্রাচীন টুর্মানেন্ট ডুরান্ড কাপ। ২৫ জুলাই শুরু হয়েছে এর ১৩৫তম আসর। ৩, ৮ ও ১১ আগস্ট খেলবে মুম্বাই এফসি। এর মধ্যে যেকোনো ম্যাচেই দেখা যেতে পারে টাইগারকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

1

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

2

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ৫.৯ মাত্রার আফটারশক

3

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

4

পর্দা উঠছে এশিয়া কাপের, বাংলাদেশের ম্যাচ কবে-কখন

5

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি উল্টে গেছে, নিখোঁজ ১৪০ যাত্

6

রিয়ালের লাভ-ক্ষতির অঙ্কে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের

7

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

8

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্য

9

শীতকালে জ্বালানি সংকটের মুখে ইউরোপ

10

বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি চলে গেছ : মেসি

11

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টে

12

তারেক রহমানের সফরের জন্য কেন এত উদগ্রীব ভারত

13

শুটিং করতে গিয়ে নেপালে আটকা পড়লেন খরাজ

14

নাগরিক প্রজন্ম দলের আহবায়ক সোহেল পুস্তির মায়ের মৃত্যুতে কুলখ

15

চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

16

প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি হেফাজতের

17

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা শুধু ‘প্রস্তাব’, বা

18

‘ইয়েমেনের বর্তমান উত্তেজনার জন্য দায়ী সৌদি আরব’

19

দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

20