Jahirul Hasan
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্যান্ডপেপারগেট নিয়ে অনেকের জড়িত থাকার ‘ফিসফাস’ শুনেছিলেন নীতি বিশেষজ্ঞ

উসমান খাজার আত্মজীবনীমূলক বই ‘সবর’ প্রকাশ হয়েছে মঙ্গলবার। তার আগে থেকেই আলোচনায় বইয়ের একটি অধ্যায়, যেখানে সাবেক ওপেনার দাবি করেছেন, অভিযুক্ত স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট ছাড়াও পুরো দলই ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের পরিকল্পনা জানতো। তার এই দাবিতে বিভক্ত অস্ট্রেলিয়া। বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স খাজার এই দাবিকে ‘দায়িত্বজ্ঞানহীন ও মানহানিকর’ আখ্যা দিয়ে ৭০ মিনিটের সংবাদ সম্মেলনে আগুন ধরান। এবার কামিন্সের দাবিকে প্রশ্নবিদ্ধ করল ডক্টর সাইমন লংস্টাফের বক্তব্য।

২০১৮ সালে স্যান্ডপেপারগেট কেলেঙ্কারির পর দলের সংস্কৃতি পর্যালোচনার জন্য নীতি বিশেষজ্ঞ হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়া নিয়োগ দেয় লংস্টাফকে। তিনি ফাঁস করলেন নতুন তথ্য। বল টেম্পারিংয়ের ব্যাপারে কেবল অভিযুক্ত ও শাস্তি পাওয়া তিন জনই নয়, আরও বেশি খেলোয়াড় জানতেন বলে ‘ফিসফাস’ শুনেছিলেন। শনিবার চ্যানেল নাইন-এর উইকেন্ড টুডে-র সঙ্গে আলাপে লংস্টাফ বলেন, সিনিয়র খেলোয়াড়দের তিনি এমন কিছু বলার সুযোগ দিয়েছিলেন, যা তারা তদন্তের সময় প্রকাশ করেননি। কিন্তু কেউ কিছু বলেননি।

লংস্টাফ বলেন, ‘পথিমধ্যে ফিসফিসানি ছিল। এবং আমি এর চেয়ে জোরালোভাবে বলতে পারছি না যে, এর আগে অন্য কিছু ঘটেছিল এবং আরও বেশি লোক তা জানতো।’ সিনিয়র খেলোয়াড়দের মনের ভেতরে লুকিয়ে থাকা কথাগুলো শুনতে চেয়েছিলেন তিনি, “একবার কথাটি ওঠার পর আমি চোখ বন্ধ করে থাকতে পারিনি। যখন আমরা বিষয়টি খতিয়ে দেখতে গেলাম, তখন আমি যাদের সঙ্গে কথা বলেছিলাম সেই সিনিয়র লোকগুলোকে একটি সুযোগ দিয়েছিলাম... ‘আচ্ছা, পুরো পরিস্থিতি সম্পর্কে আপনার কি আর কিছু বলার আছে?।’” 

কিন্তু কেউ মুখ খোলেনি বললেন লংস্টাফ, ‘কেউ তাদের বক্তব্যে কোনো পরিবর্তন আনতে রাজি হয়নি, তাই মূলত আমি একটি ফাঁকা দেয়ালের মুখোমুখি হয়েছিলাম। কেউ এক কথা বলছিল, আবার কেউ অন্য কথা। কিন্তু সেই সময়ে বিষয়টি নিয়ে আরও তদন্তের প্রয়োজন আছে বলে দাবি করার মতো যথেষ্ট ভিত্তি ছিল না।’

লংস্টাফ আরও জানান, সেই ফিসফিসানিগুলো ইঙ্গিত দিচ্ছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের আগেও সম্ভবত বল টেম্পারিং হয়েছিল। তিনি বলেন, ‘আমরা এমন কিছু ভালো মানুষদের নিয়ে কথা বলছি, যারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তাই আমরা সেদিকেই তাকিয়ে আছি।’ পর্যালোচনার জন্য খাজাকে ডাকা হয়েছিল কি না মনে করতে পারছেন না তিনি। সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার তার বইয়ে দাবি করেছেন, বল টেম্পারিং নিয়ে নিজের বক্তব্য জানানোর ইচ্ছা থাকলেও তাকে কখনোই সাক্ষাৎকারের জন্য ডাকা হয়নি।

লংস্টাফ বলেন, ‘আমার ঠিক মনে নেই আমাদের পর্যালোচনায় অবদান রাখার জন্য কাদের সুযোগ দেওয়া হয়েছিল। কারণ এটা কেবল জড়িত থাকা খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটা ছিল আরও বিস্তৃত।’

তিনি বলে গেলেন, ‘তুলনাটা কী হতে পারে তা দেখার জন্য পুরো ক্রিকেট অস্ট্রেলিয়া, স্পনসর, সমর্থক … সাবেক টেস্ট খেলোয়াড়দের দিকে নজর দেওয়া হয়েছিল। আমাদের পর্যালোচনায় অংশগ্রহণের জন্য আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছিলাম, তাদের সবাই সেই আমন্ত্রণ গ্রহণ করেননি। তাদের সেটা না করার স্বাধীনতা ছিল।’

খাজার দাবিগুলোকে অস্বীকার করেছেন কামিন্স। অস্ট্রেলিয়া অধিনায়কের সংবাদ সম্মেলনকে তার ‘আন্তরিকতার কারণে বিশ্বাসযোগ্য’ মনে করছেন লংস্টাফ, ‘কামিন্স যদি না জানতো, এবং আমি বিশ্বাস করি সে জানতো না, তাহলে কেউই জানতো না। কিন্তু সেটা ভিন্ন প্রশ্ন রেখে যায়।’ একই সঙ্গে তিনি যোগ করেন, এই পরিকল্পনা সম্পর্কে সবাই জানতো কি না এই বিষয়টি এখনও স্পষ্ট নয়। একজন বলছে এককথা, আরেকজন আরেক কথা, এমন কেন হচ্ছে সেই বিষয়টি উদঘাটন করতে চায় কি না, সেই সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়াকেই নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

1

ইতালি দলে পিরলোর নিয়োগে নতুন মোড়

2

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

3

নাটকীয় জয়ের সম্ভাবনা জাগিয়েও হারল পাকিস্তান, জিতল ইংল্যান

4

সরকারকে ক্ষমা প্রার্থনা ও শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে

5

কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

6

হাজারো বার বর্ণবাদের শিকার হয়েছেন ইয়ামাল

7

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

8

অটো-টিউন ব্যবহার করেন সনু নিগম, স্বীকার করলেন নিজেই

9

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ নিয়ে যা জানালেন পারেদে

10

ফ্লাইদুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের ব

11

বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর নিজের লক্ষ্য জানালেন সুখি ইত

12

হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

13

‘ইয়েমেনের বর্তমান উত্তেজনার জন্য দায়ী সৌদি আরব’

14

দ্বন্দ্ব পেরিয়ে বন্ধুত্ব: সালমান বললেন ‘অনেক দিন ধরেই সবকিছু

15

মাসসেরার পুরস্কার জিতে কাভান সুলিভানের ইতিহাস

16

জাপানে শক্তিশালী ভূমিকম্প: নিহত বেড়ে ৩৮

17

রাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত মির্জা আব্বাস, রুমিন ফারহানা

18

বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা : এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিলো কু

19

সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব

20