Jahirul Hasan
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর আসল সত্য উদঘাটন চায় রাওয়া

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় আসল সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের কল্যাণ সংস্থা রাওয়া।

শনিবার (৩১ অক্টোবর) উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে তাহসিফের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাওয়ার নেতারা।

দুপুরে সেখান থেকে বেরিয়ে রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম জানান, তারা তাহসিফের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি এ ঘটনায় করণীয়র বিষয়ে তাদের কোনো সহায়তা লাগবে কি-না জানতে চেয়েছেন।

তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের সঙ্গে কথা হওয়ার বিষয়টি জানিয়ে তিনি বলেন, এই অবস্থার মধ্যে পরিবারের অনেক কিছু করার থাকলেও হয়তো করতে পারে না। আমরা তার কাছে জিজ্ঞাসা করেছি কি কি করার আছে, আমরা কী ধরনের সাহায্য করতে পারি। উনি আমাদের জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা এটার অনুসন্ধান করছেন। মাঠপর্যায়ে প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ তারা অনুসন্ধান করছে।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অফিসারদের কাছে তাহসিফের মৃত্যুকে কষ্টকর মন্তব্য করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, আমরা আশা করি খুব তাড়াতাড়ি তারা আসল সত্য উদঘাটন করবেন এবং তদনুযায়ী বন্দোবস্ত গ্রহণ করবেন। দেশবাসীর মতো ডিফেন্স কমিউনিটির সব সদস্য আশা করছে অতি সত্বর সত্য উদঘাটন করে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

একইসঙ্গে রাওয়ার তরফ থেকে তাহসিফের শোক সন্তপ্ত পরিবারের পাশে থেকে সব প্রকার সহযোগিতা দেওয়ার কথা বলেছেন তিনি।

আরেক সাবেক সেনা কর্মকর্তা মেজর আল আমিন বলেন, এ ঘটনাকে আমরা ছেড়ে দেব না। আমরা দেখবো, মনিটর করবো কীভাবে এর বিচার হয় এবং এর ফ্যাক্ট উদঘাটন হয়। আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খু তদন্ত চাই এবং যারা ধরা পড়বে তাদের বিচার চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামাজিক সুরক্ষা থেকে অবকাঠামোগত উন্নয়নের সকল ক্ষেত্রে সরকার

1

সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

2

আন্দোলন নিয়ে কংগ্রেসের কড়া সমালোচনা মোদির, রাহুলকে বললেন ‘ব্

3

কী কারণে আর্জেন্টিনার কোচিং ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি

4

সুখবর পেল আর্সেনাল

5

বেলকুচিতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালবীজ ও ৫০০ চারা রো

6

শত্রুকে পরাজিত করায় ইরানি বাহিনীর প্রশংসা আইআরজিসি প্রধানের

7

আবারও বাংলাদেশকে চমকে দিতে চায় জিম্বাবুয়ে

8

রাষ্ট্র পরিচালনাকে বিএনপি দায়িত্ব মনে করে: নজরুল ইসলাম খান

9

অবসর ভেঙ্গে মাঠে নামছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা, জানা গে

10

নেদারল্যান্ডসের দায়িত্ব নিতে পাকিস্তানের কোচিং ছাড়ছেন নফকে

11

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনার

12

ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পর

13

মার্কিন বাহিনীকে বিনামূল্যে নরকে পাঠানোর হুঁশিয়ারি

14

চূড়ান্ত ডাক এলে সবাইকে বের হতে হবে : শফিকুর রহমান

15

রিয়ালে সুযোগ পাচ্ছেন না ব্রাজিল তারকা, আনচেলত্তির ক্ষোভ

16

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক চাই, বললেন আফগান মুখপাত্র

17

ছবির মতো বাস্তবেও যদি ভুলে যান? জবাবে যা বললেন টম-জেন্ডায়া

18

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌ

19

ইউক্রেন যুদ্ধের রুশ কৌশলে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করছে ইরান

20