Jahirul Hasan
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

টালিগঞ্জের ‘পাওয়ার কাপল’ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। একজন নির্মাতা, অন্যজন অভিনেত্রী। দুজনেই যার যার ক্যারিয়ারে সফল। দুই সন্তান নিয়ে তাদের সুখের সংসার।

তবে রাজের আগে সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেম ছিল। সে কথা টলিউডের ‘ওপেন সিক্রেট’। তারা নিজেরাও বিষয়টি আর আড়াল করেন না। সেই প্রাক্তন দেবের সঙ্গেই সম্প্রতি জুটি হলেন শুভশ্রী। তাদের নতুন সিনেমা ‘দেশু ৭’ মুক্তি পেয়েছে এই পূজায়।

সিনেমা ঘিরে দেবের সঙ্গেই দেখা গেছে শুভশ্রীকে। সিনেমার বাইরেও প্রচারের স্বার্থে তাদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনার ঝড় বয়ে গিয়েছিল। অনেকে তো এমনটাও ধরে নিয়েছিল, রাজকে ছেড়ে বুঝি দেবের কাছেই ফিরছেন শুভশ্রী!

তবে সবই যে কেবল ‘দেশু ৭’-এর প্রচারণার জন্য ছিল, তা ফের বুঝিয়ে দিলেন অভিনেত্রী। অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শুভশ্রী। সেখানে তার সঙ্গে রয়েছেন স্বামী রাজ ও দুই সন্তান। পারিবারিকভাবে তারা দুর্গাপূজা উদযাপন করছেন। মণ্ডপ দেখতে গিয়েই ক্যামেরাবন্দী হয়েছেন। সেসব মুহূর্ত শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘আমার ছোট্ট একটা পৃথিবী।’

দীর্ঘ ৫ মাস পর রাজের সঙ্গে ছবি পোস্ট করলেন শুভশ্রী। তাই নেটিজেনরাও মজা নিচ্ছেন বিষয়টি নিয়ে। এক অনুসারী মন্তব্য করেছেন, ‘অনেকদিন পর সান্ত্বনামূলক পোস্ট!’; আরেকজন লিখেছেন, ‘ছবি শেষ, এদের কাহিনিও শেষ। এখন ফ্যামিলি কাহিনি শুরু’; আরেকজন খোঁচা দিয়ে মন্তব্য করেছেন, ‘আজ সবচেয়ে বেশি খুশি রুক্মিণী’।

বলা দরকার, রুক্মিণী মৈত্র টলিউডের অভিনেত্রী। অনেক দিন ধরে তার সঙ্গেই সম্পর্কে রয়েছেন দেব। শুভশ্রীর সঙ্গে ‘পুনর্মিলন’-এ রুক্মিণীকে নিয়েও চর্চা হয়েছিল ঢের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ অক্টোবর শুরু এনসিএল, কবে কোথায় কখন খেলা

1

ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত: চীনা স্যাটেলাইট তথ্য ব্

2

আর্জেন্টিনার জার্সিতে মেসির ‘শেষ জাদু’ কোথায় দেখবেন?

3

মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ই

4

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্

5

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহ

6

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

7

নেপাল চীন সীমান্তে নতুন হ্রদের পানি নেমে গেছে, কমল বন্যার শঙ

8

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

9

অভিবাসী ইস্যুতে আফ্রিকায় সরকারি সফর স্থগিত নাইজেরিয়ার

10

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাই

11

এআই ও প্রযুক্তি বিনিয়োগে ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়াল আ

12

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্

13

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া

14

বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

15

একাদশে ভর্তিতে এবারও থাকছে না পরীক্ষা, আবেদন শুরু ১৫ সেপ্টেম

16

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন

17

অভিজিতের পর আটক নেহা বোরাও

18

ট্রাম্পের মেরিন সেনা মোতায়েন জটিল করছে কূটনৈতিক প্রচেষ্টা: ব

19

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ : ডেপ

20