Jahirul Hasan
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউটিউব চ্যানেল খুললেন সালমান খান, তবে সবার জন্য নয়

ডিজিটাল দুনিয়ায় পা রাখলেন বলিউড ভাইজান সালমান খান। বর্তমানে ‘বিগ বস’ নিয়ে আলোচনায় থাকা এই তারকা নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি; ভক্তদের মাঝে তৈরি করেছেন কৌতূহল ও উন্মাদনা।  

সেই চ্যানেলের নাম ‘বিয়িং দ্য সালমান খান’। চ্যানেলটি চালুর পরই দর্শকদের কাছ থেকে পাওয়া উষ্ণ প্রতিক্রিয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা। 

তবে চ্যানেলটি সামনে আসার পরই এর কনটেন্ট কাদের জন্য, তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা অবসান ঘটিয়ে সালমান নিজেই স্পষ্ট করে দিয়েছেন। এই ভিডিওগুলো বড়দের জন্য হয়তো এখনই নয়, বরং তা ছোটদের আনন্দ ও শেখার কথা ভেবেই তৈরি। 

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য ধন্যবাদ, আমি বুঝতে পারছি যে কনটেন্টটি হয়তো এই মুহূর্তে আপনাদের জন্য নয়, তবে আপনাদের বুঝতে হবে এটি আপনাদের ছোট সোনামণিদের জন্য।’

চ্যানেলটির পেছনের মূল ভাবনা ব্যাখ্যা করতে গিয়ে সালমান যোগ করেন, ‘দেখা যাক এটি কীভাবে এগোয়, বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি একটু হাসি-মস্করা, ভালোবাসা এবং পারিবারিক শিক্ষাটাও জরুরি, তাইনা?’

তার এই খোলামেলা ও অন্তরঙ্গ সুর স্পষ্ট করে দেয়, প্রচলিত সেলিব্রিটি ভ্লগের চেয়ে পরিবার ও শিশুদের উপযোগী শিক্ষণীয় ও বিনোদনমূলক কনটেন্ট উপহার দিতে চান তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুইদিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

1

আম্পায়ার সৈকতের পদত্যাগের কারণ জানাল বিসিবি

2

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও দুই ভাইবোনকে নির্যাতন, গ্র

3

৫ ম্যাচে ৮ গোল, ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন র

4

রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্র

5

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ

6

মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাঁচেনি কেউই

7

হরমুজ প্রণালী দিয়ে শত্রুর কোনো উন্নত প্রযুক্তিই যেতে পারবে

8

বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমানন

9

ইরান যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে: বিশ্লেষক

10

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

11

শেষবার আর্জেন্টিনার জার্সি পরতে দেশে মেসি

12

সারা দিন ব্যাট করার পরিকল্পনা অস্ট্রেলিয়ার

13

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

14

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

15

মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন

16

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

17

ট্রাম্পের সংসারে অশান্তির লক্ষণ, নেপথ্যে কি সহকারীর সঙ্গে প্

18

কঠিন সময়ে পাশে ছিল ক্লাব, প্রতিদান দিতে চান ফোডেন

19

ককরোচ জনতা পার্টির আন্দোলনে সহিংসতা, যা বললেন রাহুল গান্ধী

20