Jahirul Hasan
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাফে হারের ক্ষত নিয়ে যুক্তরাজ্যে ফিরলেন হামজা

সাফ ফাইনাল শেষে ১৯ নভেম্বর হামজা চৌধুরীর ইংল্যান্ড যাওয়ার সময় ঠিক করা ছিল। কিন্তু বাংলাদেশ সেমিফাইনালে হেরে যাওয়ায় তার ফেরার সময় এগিয়ে আনা হয়। সোমবার (১৬ নভেম্বর) হামজার ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ মার্চের ফিফা উইন্ডোতে। ২০৩০ বিশ্বকাপ বাছাইয়ের ড্র এশিয়ান অঞ্চলে শুরু হবে ১৫ ডিসেম্বর। এশিয়ান র‌্যাংকিংয়ে শীর্ষ ২৬ এর বাইরে থাকা দলগুলো আগামী মার্চে হোম অ্যান্ড অ্যাওয়ে প্লে-অফ ম্যাচ খেলার কথা। ফলে হামজা আগামী মার্চে আবার বাংলাদেশে আসতে পারেন।

র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকায় বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ে সরাসরি খেলতে পারছে না, প্লে-অফ খেলতে হবে। প্লে-অফে না জিততে পারলে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই খেলতে পারবে না। গত বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে তারা মালদ্বীপকে হারিয়েছিল।

এশিয়ান অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের মূল রাউন্ড সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা। তাই আগামী বছর জুন উইন্ডোতে সাফ টুর্নামেন্ট আয়োজন করতে চায়। ফেব্রুয়ারি-মার্চের দিকে বিষয়টি চূড়ান্ত হতে পারে।

হামজা আগেভাগে ইংল্যান্ড ফিরলেও সামিত সোম ফিরবেন কয়েকদিন পর। তিনি শ্রীমঙ্গলে পরিবারের সঙ্গে কয়েকদিন সময় কাটাবেন। জায়ান, ফাহমিদুলরাও শিগগির নিজ নিজ গন্তব্যে ফিরবেন। তপু-মোরসালিনরাও ক্লাবে ফিরে যাচ্ছেন। সাদ উদ্দিন উন্নত চিকিৎসার জন্য ভারত যেতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান আইনি প্রক্রিয়ায় : ভারত

1

আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্

2

‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’

3

দলের নাম ভাঙিয়ে কেউ দখল ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভ

4

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পা

5

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকার

6

কুর্মিটোলায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যের ক্যাপ্টেন

7

দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের আভাস

8

রিয়াদ ও মদিনায় ড্রোন ভূপাতিত করল সৌদি

9

দুর্ভাগ্য ভিনিসিয়ুসের পিছু ছাড়ছে না, ব্যক্তিগত জীবনেও লাগল ধ

10

নারী আইপিএলে এবারও নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার

11

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭

12

‘সহজে সারবে না’ মুসিয়ালার রোগ, জার্মান তারকার ভবিষ্যৎ অনিশ্চ

13

অগ্নিকাণ্ডের ঘটনায় মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর, তদন্তের

14

নীল জলরাশির প্রেমে পারশা

15

বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে: স্মিথ

16

এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

17

জ্ঞানেশ কুমারের অপসারণ দাবি, ইন্ডিয়া জোটের মহাসমাবেশ

18

শেষ টি-টোয়েন্টিতে দলে ফিরলেন ভুবনেশ্বর

19

পরিসংখ্যানে বাংলাদেশের ঐতিহাসিক জয়

20