Jahirul Hasan
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

পিতার করা আইনেই শেখ হাসিনা অপরাধী, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী

১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় শেখ হাসিনাকে পলাতক মানবতাবিরোধী অপরাধী হিসেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওই আইনে দণ্ডিত হওয়ায় তার দেশে ফেরার কিংবা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই। আইনের আওতায় দেওয়া সাজা তাকে ভোগ করতে হবে।

তিনি বলেন, ওই আইনের আওতায় তার যে দণ্ড হয়েছে, তা তাকে ভোগ করতে হবে। একই আইন অনুযায়ী তার পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই।

শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

রিজভী বলেন, রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আজকের এই বিক্ষোভ অন্যায়, জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষার বিরুদ্ধেও এ প্রতিবাদ।

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার বাবা শেখ মুজিবুর রহমানও বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন।

বিএনপির এই নেতা আরও বলেন, মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, শিক্ষার্থী ও শ্রমিক হত্যার ঘটনায় শেখ হাসিনার যে দণ্ড হয়েছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি রায়ের সাজা তাকে ভোগ করতে হবে।

আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে রিজভী বলেন, দলের নেতারা কলকাতায় ফ্ল্যাট কিনে দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী নিয়ে জীবনযাপন করছেন। কেউ থাইল্যান্ডের ব্যাংককে, কেউ সিঙ্গাপুরে অবস্থান করছেন। আর দেশে দলের তৃণমূলের কর্মীদের হাতে বোমা দিয়ে এখানে-সেখানে বোমাবাজি করানো হচ্ছে।

যুবদল ও বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না। গুম, খুন ও নানা ধরনের নিপীড়নের মধ্যেও তারা সাহসের সঙ্গে লড়াই করেছেন। রবিউল ইসলাম নয়নও বহু অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও তাদের মাথা নত করানো সম্ভব হয়নি।

রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তিকে মাথা নত করা যাবে না। ফ্যাসিবাদের যে স্বপ্ন আবারও তৈরি হয়েছে, তা প্রতিরোধে সারা দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি রাজপথে ব্যারিকেড গড়ে তুলবে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি চিকিৎসক তৌহিদুর রহমান আউয়ালসহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১০

1

বাংলাদেশ সফরে মালয়েশিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশের জামাই’

2

যুক্তরাষ্ট্রে ১০ দিন ধরে প্লাস্টিকের কুমড়ায় মাথা আটকে থাকা হ

3

বরগুনা জেলা ট্রাক ও মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ,

4

পরমাণু প্রকল্পের সরঞ্জাম দুর্গম পিকাক্স পর্বতে স্থানান্তর কর

5

নেতৃত্ব হারানোর পর সেঞ্চুরি, যেভাবে ঘুরে দাঁড়ালেন সালমান

6

মার্কিন নির্ভরতা কমাতে নতুন জোট গড়ল কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন

7

আরও একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

8

‘নানা পাটেকার হয়তো জীবিত আছেন, বিদেশে আত্মগোপন করে থাকতে পার

9

সংসদকে পাশ কাটিয়ে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধে জড়িয়ে পড়ছে পাকিস্তা

10

সুখবর পেল আর্সেনাল

11

কংগ্রেসের দুই কক্ষে কে কত আসনে জয় পেল

12

ইউক্রেনে ৫ লাখেরও বেশি রুশ সেনা নিহত: যুক্তরাজ্য

13

৩ অক্টোবর শুরু এনসিএল, কবে কোথায় কখন খেলা

14

‘তেমন কেউ এখনও নেই, আমি সত্যিই সিঙ্গেল’; নতুন সম্পর্কের গুঞ্

15

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, শতাধিক যাত্রীকে উদ্ধার

16

দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

17

এটা অনাকাঙ্ক্ষিত, আশা করি সালমান মুক্তাদির সত্য তুলে ধরবেন:

18

বিমানে তিক্ত অভিজ্ঞতা ইরফান সাজ্জাদের

19

ভারতে প্রথমবার অনুমোদন পেল ডেঙ্গু টিকা

20