Jahirul Hasan
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪, রেকর্ডবুক তছনছ করলেন সূর্যবংশী

বৈভব সূর্যবংশীর দিনে কী ঘটতে পারে তা বোধহয় ক্রিকেটবিশ্ব আগেই টের পেয়েছিল। খেলা কোন ফরম্যাটে সেটাও ‘থোড়াই কেয়ার’ করেন ১৫ বছর বয়সী ভারতীয় এই প্রতিভা। ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং সর্বশেষ ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে তিনি রীতিমতো রেকর্ডবুক তছনছ করে দিয়েছেন।

এশিয়া কাপ রাইজিং স্টারসে সূর্যবংশী নেমেছিলেন ভারতীয় ‘এ’ দলের হয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দল। ৫০ ওভারের ম্যাচে তাদের দেওয়া ২৫০ রানের লক্ষ্য তাড়ায় ভারত স্রেফ ১৪.২ ওভারেই গন্তব্যে পৌঁছে গেছে। আরব আমিরাতের বোলারদের ওপর এত বড় তাণ্ডব কে চালিয়েছে সেটি নিশ্চয়ই বলার আর অপেক্ষা রাখে না!

লিস্ট এ ক্যাটাগরির ক্রিকেটে এতদিন সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি, দেড়শ কিংবা ডাবল সেঞ্চুরির যে রেকর্ড ছিল সবকটিই ভেঙে দিয়েছেন বৈভব সূর্যবংশী। ২০২৩ সালে এই সংস্করণের ক্রিকেট জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিটি করেছিলেন ২৯ বলে। তারও ৮ বছর আগে আন্তর্জাতিক ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্স ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করেন। আজ (মঙ্গলবার) তাদের ছাড়িয়ে সূর্যবংশী ম্যাজিক ফিগার পূর্ণ করতে খেলেছেন স্রেফ ২৮ বল। পেশাদার ক্রিকেটে ভারতীয় এই ব্যাটারের অবশ্য এর আগেও ৩২, ৩৫ ও ৩৬ বলে সেঞ্চুরির রেকর্ড ছিল। 

ম্যাচটিতে সূর্যবংশী দেড়শ রানের ঘরে পৌঁছান ৪০তম বলে। লিস্ট এ শ্রেণির ক্রিকেটে এর আগে দ্রুততম দেড়শ রানের রেকর্ডটিও অবশ্য তার দখলে ছিল। তিনি গত বছর ভারতের ঘরোয়া প্রতিযোগিতায় দেড়শ করতে খেলেন ৫৯ বল। এরপর ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে সূর্যবংশীর ৫২ বল লেগেছে। শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি– এর আগে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরিটি হয়েছিল ১০৩ বলে, নিউজিল্যান্ডের চ্যাড বোয়েস দুই বছর আগে ওই রেকর্ড গড়েন।

এ ছাড়া পেশাদার ক্রিকেটের এক ইনিংসে ব্যক্তিগত ছক্কার রেকর্ডেও সবাইকে ছাড়িয়ে গেছেন বাঁ-হাতি এই ওপেনার। ডাবল সেঞ্চুরির করতে সূর্যবংশী হাঁকিয়েছেন ২৮টি ছক্কা। এর আগে সর্বোচ্চ ২৬ ছক্কার ব্যক্তিগত ইনিংস দেখেছিল ক্রিকেটবিশ্ব। ভারতের রঞ্জি ট্রফিতে তন্ময় আগারওয়াল ওই কীর্তি গড়েন। আর ৫০ ওভারের ম্যাচে সর্বোচ্চ ২৩টি ছক্কা মেরেছিলেন অস্ট্রেলিয়ার ডি’আরচি শর্ট। সবাইকে ছাড়িয়ে বৈভব হাঁকালেন ২৮টি ছক্কা।

৫০ ওভারের ম্যাচে সেঞ্চুরি করা ব্যাটারদের মধ্যে এতদিন সর্বোচ্চ স্ট্রাইকরেট (৩৩৮.৬৩) ছিল ডি ভিলিয়ার্সের। তাকে পেছনে ফেলে সূর্যবংশী ব্যাট করলেন ৩৮৪.৯০ স্ট্রাইকরেটে। তার বিধ্বংসী ব্যাটিংয়ে দুইশ’র বেশি লক্ষ্য তাড়ায় সবচেয়ে দ্রুততম (১৪.২) জয়ের রেকর্ড গড়ল ভারত। এ ছাড়া লিস্ট এ ক্রিকেটে দলগতভাবে তারা দ্বিতীয় সর্বোচ্চ ৩১টি ছয় মেরেছে। গত বছর ভারতের ঘরোয়া লিগে অরুণাচলের বিপক্ষে বিহার মেরেছিল ৩৮ ছয়। যার ১৫টি ছিল বৈভবের ব্যাটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাদুকরী মাইলফলকের আরও কাছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসি

1

৭৬ মিনিট পিছিয়ে থাকার পর ১৪ মিনিটে ৪ গোল, মন্ত্র জানালেন জিদ

2

ফ্রান্সে দাঙ্গায় মেসির দুটি স্মৃতিচিহ্ন লুট

3

‘বছরের পর বছর কাজ শুরু হয় না, হলেও ঠিকাদারদের খুঁজে পাওয়া যা

4

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় রিয়াল মাদ্রিদ তারকাকে জরিমানা

5

‘পরাজিত ব্যক্তি’ বলায় সাংবাদিকের প্রতি রেগে আগুন ট্রাম্প

6

জাতীয় উন্নয়নে যুবসমাজকে আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

7

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি

8

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণের নির

9

মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন

10

যুক্তরাষ্ট্র্র-ব্রাজিল কূটনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে

11

পিএসজি তারকার মৌসুম শেষ, রোনালদোর আবেগঘন পোস্ট

12

তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেব

13

ট্রাম্পের সংসারে অশান্তির লক্ষণ, নেপথ্যে কি সহকারীর সঙ্গে প্

14

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

15

বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরান

16

পরিচ্ছন্ন-সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প

17

হালান্ড নির্ভরতা কাটাতে সিটি স্কোয়াডকে মারেস্কার কড়া বার্তা

18

দাউদ ইব্রাহিমের সঙ্গে ছবি নিয়ে বিতর্ক, অবশেষে নীরবতা ভাঙলেন

19

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

20