Jahirul Hasan
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার ‘নতুন মেসি’কে দলে ফেরাতে চায় রিয়াল

আগামী গ্রীষ্মে ইতালীয় ক্লাব কোমোর তারকা মিডফিল্ডার নিকো পাজকে দলে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী, ২২ বছর বয়সী এই মিডফিল্ডারকে নিয়ে আগামী গ্রীষ্মেই চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে স্প্যানিশ জায়ান্টদের।

কোমোর অন্যতম সেরা পারফর্মার পাজকে আর্জেন্টিনায় অনেকেই জাতীয় দলে লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি হিসেবে দেখছেন। গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ, কোমো ও পাজ সম্মত হয়েছিলেন যে চলতি ২০২৬-২৭ মৌসুমে তিনি কোমোতেই খেলবেন। পাজের অনুরোধেই ওই চুক্তি হয়, যেখানে ২০২৭-২৮ মৌসুমের জন্য একতরফাভাবে তাকে ফিরিয়ে নেওয়ার (বাই-ব্যাক) সুযোগ রাখা হয় রিয়ালের হাতে।

এর আগে পাজের ৫০ শতাংশ স্বত্ব কিনতে রিয়ালকে ৬ কোটি ইউরো দেয় কোমো। বাকি ৫০ শতাংশ ২০২৪ সালে ৬০ লাখ ইউরোয় কেনা হয়েছিল। বর্তমানে পাজের শতভাগ মালিকানা কোমোর হাতে থাকলেও ২০২৭ সালের জুলাই পর্যন্ত ৮ কোটি ইউরোয় তাকে কেনার সুযোগ রয়েছে রিয়ালের। ওই সময়ের মধ্যে এই শর্ত কার্যকর না করলে তার দাম বহুগুণ বেড়ে যাবে। মুন্দো দেপোর্তিভোর ঘনিষ্ঠ ক্লাব ব্যবস্থাপনা সূত্রের দাবি, আগামী গ্রীষ্মেই ৮ কোটি ইউরোর শর্ত পূরণ করে পাজকে ফেরাবে রিয়াল। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এদিকে পাজের ভবিষ্যৎ নিয়ে চলমান গুঞ্জনের মাঝে কোমোর ক্রীড়া পরিচালক কার্লালবার্তো লুদি জোর দিয়ে বলেছেন, পাজ আপাতত শতভাগ তাদের খেলোয়াড়। চলতি চ্যাম্পিয়নস লিগে ৪ ম্যাচে ৩ গোল ও ৫ অ্যাসিস্ট করা পাজ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কোমোর ঐতিহাসিক ৪-১ জয়ে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন। তার এই ছন্দে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের নজর পড়েছে।

ইতালীয় সংবাদমাধ্যম ‘তুত্তোমেরকাতো’কে লুদি বলেন, আমি নিজেকে কোমোর সমর্থকদের জায়গায় রেখে ভাবি। প্রতি বছর নভেম্বর ও মার্চ এলেই খবর বের হয় যে রিয়াল মাদ্রিদ তাদের সব খেলোয়াড়কে ফিরিয়ে নিচ্ছে। এ বছর জ্যাকোবো রামোনকে নিয়ে কথা বলছে, আগামী দুই মৌসুম নিকো পাজকে নিয়ে বলবে।।

লুদি আরও বলেন, গত গ্রীষ্মে তারা দারুণ চুক্তি করেছেন। পাজ শতভাগ কোমোর খেলোয়াড় হলেও নির্দিষ্ট সময় পর্যন্ত রিয়ালের ফেরানোর অধিকার থাকাটা এ ধরনের চুক্তিতে স্বাভাবিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চাইলেই সবাইকে বাদ দিতে পারেন না’, আনচেলত্তিকে একহাত নিলেন স

1

মেসিকে লাল-হলুদ কার্ড উপহার রেফারির, স্মারক দিলেন বেনিনের ফু

2

জাতীয় উন্নয়নে যুবসমাজকে আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

3

বেরোবির ১৮ বছর পূর্তিতে ১৮টি নিমগাছ রোপণ ছাত্রদলের

4

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসি

5

জামালদের আড়ালে রাখছে বাফুফে নাকি ডুলি?

6

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ হামলার মূল পরিকল্পনাকারী

7

মুন্সীগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বো

8

দেশে আসেন দেখা হবে রাজপথে

9

১২৪৪ কোটি টাকার সিড মানি, ফুটবল পেতে পারে ৫০ কোটি

10

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

11

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএন

12

এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ না বললে শত্রু হিসেবে গণ্য করা হবে

13

পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন

14

রোহিঙ্গা গণহত্যা নিয়ে ঐতিহাসিক রায় বৃহস্পতিবার

15

বিশ্বকাপ জয়ে বাঁধভাঙা উল্লাস, ভূমিকম্পের মতো ‘কম্পন’ অনুভূত

16

পারমাণবিক শক্তিধর দেশগুলোর ১০ অস্ত্রই যথেষ্ট, দাবি ট্রাম্পের

17

ট্রফি জিতলেন বিশ্বকাপে চমক দেখানো ভোজিনহা

18

রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

19

বিপিজেএফ বর্ষসেরা ‘শ্রেষ্ঠ সংগঠক’ সম্মাননা পেলেন সাংবাদিক হা

20