Jahirul Hasan
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

চীনে দ্বিপাক্ষিক বৈঠকে তাইওয়ান নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা জিনপিংয়ের

তাইওয়ান ইস্যুতে কোনো প্রকার ‘ভুল পদক্ষেপ’ না নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্কবার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ ব্যাপারে ওয়াশিংটনের যে কোনো ‘অনাকাঙ্ক্ষিত’ পদক্ষেপ যুক্তরাষ্ট ও চীনের মধ্যে ‘সংঘাত, এমনকি সংঘর্ষও’ বয়ে আনতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট জিনপিং।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সামিট (এপিস) সম্মেলন উপলক্ষে বর্তমানে চীনের শেনজেন শহরে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮ ফেব্রুয়ারি (বুধবার) শুরু হয়েছে ২ দিনের এ সম্মেলন। আজ বৃহস্পতিবার সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় প্রেসিডেন্ট ট্রাম্পের।

এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রায়ত্ব বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে শি বলেছেন যে এ বিষয়টি (তাইওয়ান ইস্যু) যদি ওয়াশিংটন যথাযথভাবে মোকাবিলা না করে, সেক্ষেত্রে তা যুক্তরাষ্ট্র ও চীনের পুরো সম্পর্ককে চরম ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে।”

বৈঠকে চীনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, “তাইওয়ান প্রশ্নটি হলো চীন-মার্কিন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু।”
তাইওয়ানের স্বাধীনতা এবং তাইওয়ান প্রণালীতে শান্তি বজায় রাখা—এই দুটি বিষয় ‘আগুন ও পানির মতোই পরস্পরবিরোধী’ বলেও বৈঠকে উল্লেখ করেছেন জিনপিং।

উল্লেখ্য, স্বায়ত্বশাসিত দ্বীপ ভূখণ্ড তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে মনে করে। তবে দ্বীপটির ক্ষমতাসীন দল এই দাবি প্রত্যাখ্যান করে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চীনের এই দৃষ্টিভঙ্গিকে স্বীকার করে এলেও, তাইপের সঙ্গে তাদের শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছে। পাশপাশি, তাইওয়ানের ওপর কোনো আক্রমণ হলে যুক্তরাষ্ট্র ঠিক কী প্রতিক্রিয়া জানাবে, সে সম্পর্কেও বরাবর অস্পষ্ট অবস্থান বজায় রেখেছে ওয়াশিংটন।

বৈঠকে শি জিনপিংয়ের এই সতর্কবার্তার জবাবে ট্রাম্প কী জবাব দিয়েছেন— তা জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী এবং এপিস সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম সফরসঙ্গী স্কট বেসেন্ট মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে জানিয়েছেন, ট্রাম্প তাইওয়ান সংক্রান্ত বিষয়গুলো বোঝেন এবং এ বিষয়ে তিনি ‘অত্যন্ত দৃঢ় অবস্থানে’ রয়েছেন।

“আমি নিশ্চিত যে আগামী দিনগুলোতে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে আমরা আরও অনেক কিছু শুনতে পাবো”, সিএনবিসিকে বলেছেন বেসেন্ট।

সূত্র : সিএনবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুলগেরিয়ার নির্বাচন গড়াল দ্বিতীয় দফায়, ভোট ১ নভেম্বর

1

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস

2

কুবির আন্তঃবিভাগ টুর্নামেন্টের সেরাদের সেরা হলেন যারা

3

প্রধানমন্ত্রীর হাত ধরেই আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : রিজভী

4

রোহিঙ্গা গণহত্যা নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায় বৃহস্পত

5

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখাই আমাদের উদ্দেশ্

6

বাহরাইন ও কুয়েতে মিসাইল ছুড়ল ইরান

7

গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

8

ছোট ভাইয়ের বাড়ি দখলের অভিযোগ অমিতাভের বিরুদ্ধে

9

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান

10

জলাভূমি থেকে প্রযুক্তির মহাকেন্দ্র, শেনজেনে ইতিহাস গড়লেন ট্র

11

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্র

12

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা শুধু ‘প্রস্তাব’, বা

13

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী

14

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্র

15

বাংলাদেশকে ‘ভালো দল’ উল্লেখ করে ব্যর্থতা স্বীকার করলেন কামিন

16

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ খা

17

তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল : রিজভী

18

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমস্যা সমাধানে প্রস্তুত ইরান: পেজেশ

19

সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে উদ্ধার করলেন নেইমার

20