Jahirul Hasan
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

রেফারির দিকে পাথর ছুঁড়ে মারায় ফুটবলার ৮ বছর নিষিদ্ধ

ফুটবল মাঠে আগ্রাসী আচরণের নজির পুরোনো বিষয়। তবে সেই মাত্রা ছাড়িয়ে রেফারির দিকে পাথর ছুঁড়ে মারেন ইকুয়েডরের এক ফুটবলার। এরপর অস্ত্রোপচারও করতে হয় সেই রেফারিকে এবং তার সেরে উঠতে দুই মাস লেগেছে। এ ঘটনায় জন পারলাজা নামে ওই ফুটবলারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

তাকে শাস্তির ঘোষণা দিয়ে গতকাল (বুধবার) ইকুয়েডরের ফুটবল ফেডারেশন (এফইএফ) জানিয়েছে, ‘সহকারী রেফারি গুরুতর আঘাত পেয়েছিলেন, যে কারণে তার অস্ত্রোপচারের প্রয়োজন হয় এবং সুস্থ হতে ৬০ দিন সময় লাগে।’

ইকুয়েডরের তৃতীয় স্তরের ম্যাচে গত ১৭ অক্টোবর ক্লাব সিউদাদ দি ইয়ান্তজাজা ও ক্লাব রিও আগারসিও’র মধ্যকার ম্যাচে ওই ঘটনা ঘটে। সহকারী রেফারি লেনিন জিওভানি ওজেদাকে নুনিয়েজকে পাথর মেরে আঘাতের পর ম্যাচটি স্থগিত হয়ে যায়। এই ঘটনায় ইয়ান্তজাজাকে ২০০০ ডলার জরিমানা দিতে হবে এবং সহকারী রেফারির চিকিৎসা ব্যয়ের জন্য আরও ৪৩৬৯ ডলার প্রদান করতে হবে।

শৃঙ্খলা কমিটি পারলাজাকে ম্যাচ অফিসিয়ালের ওপর শারীরিক আগ্রাসনের জন্য দায়ী সাব্যস্ত করেছে এবং তাকে ফুটবল-সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে। ফলে তার আবারও মাঠে ফেরার সুযোগ থাকছে ২০৩৪ সালের ১৯ অক্টোবরের পর। এ ছাড়া এফইএফ ফিফার কাছে অনুরোধ জানাবে, যেন এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করা হয়।

এর আগে ২০ অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে ইয়ান্তজাজা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য রেফারি দল ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিল। তারা জানায়, ‘ক্রীড়াঙ্গনের ভেতরে-বাইরে, মৌখিক-শারীরিক যেকোনো ধরনের আগ্রাসনকে আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। ফুটবল এমন একটি জায়গা হওয়া উচিত যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সুষ্ঠু খেলার পরিবেশ বজায় থাকে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে শনাক্ত করে তাকে অবিলম্বে দল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে তিনি এখন আর আমাদের ক্লাবের অংশ নন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সাইয়েদ

1

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ

2

সূর্যবংশীকে আরও অপেক্ষা করতে বললেন গম্ভীর

3

নতুন শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের

4

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

5

শুক্রবার শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি : চিফ হুইপ

6

ভয়াবহ দুর্ঘটনার শিকার মেঘলা মুক্তা, রয়েছেন আইসিইউতে

7

নিরাপত্তার আশঙ্কায় সামরিক বাহিনী বাড়ানোর পথে পোল্যান্ড

8

নিরপেক্ষ পরিচয়েও রুশ অ্যাথলেটদের প্রবেশ নিষিদ্ধ করছে ফিনল্যা

9

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণের নির

10

ওমানের সুলতানকে ওমানিদের নিয়ে মহানবীর বলা বাণী শোনালেন ব্রিট

11

ইউক্রেন ইস্যুতে আবুধাবিতে যোগ দিচ্ছে ফ্রান্স

12

মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের অজানা গল্প নিয়ে শুরু হলো

13

তারেক রহমানের আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদে

14

সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমক

15

অনলাইন ছাড়াই চলবে গুগলের রোবট ব্রেন

16

সাদা শাড়িতেও মোহময়ী মিম

17

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

18

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

19

ডোনাল্ড ট্রাম্পের স‌ঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মতবিনি

20