Jahirul Hasan
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিয়ালে থেকে প্রতিভার অপচয় করছেন এন্দ্রিক

রিয়াল মাদ্রিদে থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও ক্লাবটিতে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না এন্দ্রিক। এতে ব্রাজিলিয়ান এই তরুণ ফরোয়ার্ডের প্রতিভার অপচয় হচ্ছে! শীতকালীন দলবদলে নতুন কোনো ক্লাবে যাওয়ার কথা বিবেচনা না করলে সুযোগের অভাবে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় হারাতে পারেন তিনি।

গত মৌসুমের দ্বিতীয় ভাগে ধারে লিওঁর হয়ে দুর্দান্ত খেলেছিলেন এন্দ্রিক। ২১ ম্যাচে ১৫টি গোল ও অ্যাসিস্টে অবদান রেখেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের পরও রিয়ালে ফিরে খুব বেশি সুযোগ পাচ্ছেন না ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত মাত্র ১৪৭ মিনিট মাঠে ছিলেন তিনি। রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট ছাড়া উল্লেখযোগ্য অবদানও নেই তার।

তবে ব্রাজিল জাতীয় দলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এন্দ্রিক। আন্তর্জাতিক বিরতিতে সিঙ্গাপুরের বিপক্ষে ৭-০ গোলের জয়ে দুর্দান্ত একটি গোল করার পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়রকে দিয়ে গোল করিয়েছেন তিনি। এর আগে জাপানের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাত্র ১৯ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন। তবু জাতীয় দলে তার ওপর আস্থা রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি।

রিয়ালে নিজের ভবিষ্যৎ নিয়ে এন্দ্রিক বলেছেন, ‘সিদ্ধান্তটা মরিনিওর। আমি সব সময় রিয়াল মাদ্রিদকে সাহায্য করতে প্রস্তুত। আশা করি, সারা জীবন এখানে থেকে দল ও সতীর্থদের সাহায্য করতে পারব।’ তবে জানুয়ারিতে কী হবে, তা নিয়ে নিশ্চিত নন তিনি। তার কথায়, ‘আমি শুধু খেলতে চাই। সুখী থাকতে চাই, সতীর্থদের সাহায্য করতে চাই। লিওঁতে যেমন গোল করেছি, অ্যাসিস্ট করেছি, তেমন কিছু করতে চাই। সেটি ছিল আমার জীবনের অন্যতম সেরা ও আনন্দের সময়।’

রিয়ালে এন্দ্রিকের সামনে সবচেয়ে বড় বাধা কিলিয়ান এমবাপে। চলতি মৌসুমে ১৬ ম্যাচে ১৭ গোল করে দারুণ ছন্দে আছেন ফরাসি তারকা। এ ছাড়া আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, ব্রাহিম দিয়াজ, আরদা গুলার ও ইয়ান দিয়োমান্দের মতো খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে তাকে। ফলে নিয়মিত একাদশে জায়গা পাওয়া কঠিন।

এদিকে এন্দ্রিককে দলে নিতে আগ্রহী ইতালির কয়েকটি ক্লাব। রোমা ও স্পোর্তিং সিপির পাশাপাশি এসি মিলানও তাকে চায়। মিলান নাকি ৬ কোটি ইউরো পর্যন্ত প্রস্তাব দিতে প্রস্তুত। ফলে আরেকবার ধারে যাওয়ার চেয়ে স্থায়ীভাবে ক্লাব ছাড়াই এন্দ্রিকের জন্য ভালো হতে পারে। সে ক্ষেত্রে রিয়াল চাইলে পুনরায় তাকে দলে নেওয়ার শর্ত রাখতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের নিরাপত্তায় ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

1

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

2

আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকা

3

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

4

জাপানে শক্তিশালী ভূমিকম্প: নিহত বেড়ে ৩৮

5

সালমান খানকে আদালতের নোটিশ

6

অ-ইরাকি সশস্ত্র গোষ্ঠী নিরস্ত্র করার ঘোষণা ইরাকের প্রধানমন্ত

7

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা যুক্তরাষ্ট

8

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, শতাধিক যাত্রীকে উদ্ধার

9

১ ঘণ্টা পর খুলে দেওয়া হলো সচিবালয়ের প্রধান ফটক

10

নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : প

11

দিল্লির ব্রিকস ফোরামে যোগ দিচ্ছেন না ইরানের স্পিকার

12

ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি দেখলে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ

13

শ্রমিক বিক্ষোভে কোনাবাড়ি থেকে চন্দ্রার সব পোশাক কারখানায় ছুট

14

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির

15

ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে য

16

জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

17

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির পথে হ্যারি কেইন

18

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক

19

সংকটের জন্য যারা দায়ী নয়, তাদের যেন ঋণ নিতে বাধ্য না হতে হয়

20