Jahirul Hasan
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের সহযোগিতা চান আমিনুল

দেশের ক্রীড়াঙ্গনের প্রধান ভেন্যু জাতীয় স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের নিরাপত্তা ও পরিবেশ আগে থেকেই প্রশ্নবিদ্ধ। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর স্টেডিয়ামের পরিবেশ সরেজমিনে দেখার পর এক সপ্তাহের মধ্যে পরিবর্তনের হুশিয়ারী দিয়েছিলেন। সেই সময় অনেক আগেই পেরিয়ে গেলেও দৃশ্যত কোনো পরিবর্তন হয়নি।

জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তার কাজ করে মূলত জাতীয় ক্রীড়া পরিষদের নিরাপত্তা কর্মীরা। তারা এত দিন সাদা পোষাকে ডিউটি করতেন। আজ নিরাপত্তাকর্মীদের মাঝে নির্ধারিত পোশাক ও নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

আজ জাতীয় স্টেডিয়ামে প্রতিমন্ত্রী বলেন, 'আমরা যখন খেলেছি তখন যেমন ছিল পরিবেশ, এখন দায়িত্ব নিয়েও একই পরিবেশ পেয়েছি। এটার উত্তরণ প্রয়োজন। দীর্ঘদিন ধরে জাতীয় স্টেডিয়াম এলাকার পরিবেশ সুশৃঙ্খল নয়। মাদক, ছিনতাই, অনৈতিক কর্মকাণ্ড এবং দোকানিদের অবৈধভাবে ফুটপাত ও চলাচলের জায়গা দখল করে রাখার মতো সমস্যা রয়েছে। এসব অনিয়ম বন্ধ করে স্টেডিয়ামের পরিবেশ ফিরিয়ে আনতে নিরাপত্তাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা কিংবা অনিয়ম গ্রহণযোগ্য হবে না। দায়িত্বে গাফিলতি বা কোনো পক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়গুলোও পর্যবেক্ষণ করা হবে।'

জাতীয় স্টেডিয়ামের সার্বিক পরিবেশ উন্নয়নে আরও পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'স্টেডিয়ামের প্রবেশ ও বহির্গমন পথ, পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনার সংস্কার করা হবে। পাশাপাশি স্বাধীন বাংলা ফুটবল দল, আইসিসি ট্রফি জয় এবং দেশের ক্রীড়া ইতিহাসের গৌরবোজ্জ্বল অর্জন ও কৃতী খেলোয়াড়দের স্মৃতি তুলে ধরে স্টেডিয়ামকে আরও খেলাধুলাবান্ধব পরিবেশে সাজানো হবে।'

জাতীয় স্টেডিয়াম রাজধানীর একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত। ফলে এখানে ক্রীড়াঙ্গনের বাইরেও প্রতিমুহূর্তে অনেক মানুষের যাতায়াত। এত গাড়ি ও মানুষের চলাচল পর্যবেক্ষণে যথেষ্ট নিরাপত্তা কর্মী নেই। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফে খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা–ফারহান

1

বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরি

2

কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হওয়ার ভয়াবহ ভিডিও প্রক

3

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

4

বিশ্বকাপের হারের জবাব দিতে ব্রাজিলের মুখোমুখি জাপান

5

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে :

6

ভারতে এসআইআর বাতিল ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি

7

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনা

8

‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’

9

নিয়োগের দাবিতে শাহবাগে সুপারিশবঞ্চিতদের মানববন্ধন

10

সালমান খানকে আদালতের নোটিশ

11

ঢাকায় আসছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য

12

পরীমনিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিলেন হিরো আলম

13

বাব আল-মান্দেবে সংঘর্ষ, ৪৭ পাকিস্তানিসহ সৌদি জোটের ৮৫ সেনা আ

14

ন্যূনতম বেতন প্রস্তাব মালিকপক্ষের, আপাতত প্রকাশ করছে না বোর্

15

চিকাজানি ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা

16

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দে

17

বাংলাদেশ দুর্দান্ত খেলেছে: কামিন্স

18

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত প্র

19

নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি

20